রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Tamil Nadu Election: তামিলনাড়ুর ভোটেও বিতর্ক, ভোটার প্রভাবিত করার অভিযোগ DMK-র বিরুদ্ধে

Published on: April 23, 2026
Tamil Nadu Election
---Advertisement---

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হতেই রাজনৈতিক উত্তেজনা ছড়াল চেন্নাইয়ের মাইলাপুর কেন্দ্রে (Tamil Nadu Election)। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলে বুথের সামনে বিক্ষোভ ও ধর্নায় বসল বিজেপি। অভিযোগের তির ডিএমকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

(Tamil Nadu Election) বৃহস্পতিবার সকাল ৭টা থেকে তামিলনাড়ুর ২৩৪টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। তার মধ্যেই মাইলাপুর কেন্দ্রের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স স্কুলের একটি বুথের বাইরে বিজেপি কর্মী-সমর্থকদের ধর্না ঘিরে উত্তেজনা তৈরি হয়। বিজেপির অভিযোগ, কয়েকজন ডিএমকে সমর্থক বুথের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে দলের ‘রাইজিং সান’ প্রতীক এবং মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের ছবি দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান মাইলাপুরের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন রাজ্যপাল ডঃ তামিলিসাই সৌন্দররাজন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি ডিএমকের বিরুদ্ধে তোপ দাগেন। তাঁর দাবি, যাঁরা বুথের সামনে ছিলেন, তাঁরা কেউ ভোটার নন বা অনুমোদিত এজেন্টও নন। তবুও প্রকাশ্যে দলের প্রতীক ও মুখ্যমন্ত্রীর ছবি দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছিল।

তামিলিসাই বলেন, “অরাজকতা সৃষ্টি করে ভোট আদায়ের চেষ্টা সফল হবে না। আমাদের কণ্ঠরোধ করে ভোট পাওয়ার স্বপ্ন দেখলে ভুল করবে ডিএমকে। মানুষ সব বুঝতে পারছে। আমরা এটা মেনে নেব না।” তিনি আরও দাবি করেন, অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ বিজেপির হাতে রয়েছে।(Tamil Nadu Election)

একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কীভাবে ভোটকর্মীরা ওই ব্যক্তিদের বুথের আশপাশে থাকার অনুমতি দিলেন। এদিকে বিজেপি কর্মীরা বুথের সামনে মুখ্যমন্ত্রী স্টালিনের বিরুদ্ধে স্লোগান তুলতে শুরু করলে পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে।

তবে এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত ডিএমকের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। নির্বাচন কমিশনও ঘটনার রিপোর্ট খতিয়ে দেখছে বলে সূত্রের খবর। তামিলনাড়ুর হাইভোল্টেজ নির্বাচনে এই ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

Tamil Nadu Election 2026: তামিলনাড়ুতে ভোট বয়কট, বুথে পড়ল না একটিও ভোট, কেন এমন সিদ্ধান্ত?: Tamil Nadu Election: তামিলনাড়ুর ভোটেও বিতর্ক, ভোটার প্রভাবিত করার অভিযোগ DMK-র বিরুদ্ধে

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment