---Advertisement---
lifezone nursing home

World Malaria Day 2026: গর্ভাবস্থায় সামলে, বিশ্ব ম্যালেরিয়া দিবসে সতর্ক করলেন চিকিৎসকরা

April 26, 2026 8:30 PM
---Advertisement---

প্রতি বছর ২৫ এপ্রিল পালিত হয় বিশ্ব ম্যালেরিয়া দিবস। এই দিনটির মূল উদ্দেশ্য হলো ম্যালেরিয়া প্রতিরোধ, দ্রুত রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা নিয়ে মানুষকে সচেতন করা। এ বছর সেই আবহেই চিকিৎসকরা বিশেষভাবে সতর্ক করলেন গর্ভবতী মহিলাদের নিয়ে। বিশেষজ্ঞদের মতে, গর্ভাবস্থায় ম্যালেরিয়া আক্রান্ত হলে তা মা ও গর্ভে শিশুর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। (World Malaria Day 2026)

বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষ্যে সামনে এল এক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সতর্কতা। চিকিৎসকদের মতে, গর্ভাবস্থায় ম্যালেরিয়ায় আক্রান্ত হলে তা মা ও শিশুর জন্য অত্যন্ত ঝুঁকির হতে পারে। সময়মতো চিকিৎসা না হলে গর্ভপাত, অকাল প্রসব, কম ওজনের শিশু জন্মানো এমনকি শিশুমৃত্যুর আশঙ্কাও বেড়ে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বজুড়ে প্রায় ২৮.২ কোটি ম্যালেরিয়া আক্রান্তের ঘটনা সামনে এসেছে এবং মৃত্যু হয়েছে প্রায় ৬ লক্ষ ১০ হাজার মানুষের। এর মধ্যে আফ্রিকার দেশগুলিতেই সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে।

বিশেষজ্ঞদের বক্তব্য, গর্ভবতী মহিলাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কিছুটা দুর্বল থাকায় ম্যালেরিয়ার সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। বিশেষ করে ম্যালেরিয়া বহনকারী স্ত্রী অ্যানোফিলিস মশার কামড় থেকেই এই রোগ ছড়ায়। জ্বর, কাঁপুনি, অতিরিক্ত ঘাম, মাথাব্যথা, বমি বমি ভাব, দুর্বলতা ও এই উপসর্গগুলি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে। (World Malaria Day 2026)

চিকিৎসকরা জানিয়েছেন, গর্ভাবস্থায় নিজে থেকে কোনও ওষুধ খাওয়া একেবারেই উচিত নয়। কারণ কিছু অ্যান্টি-ম্যালেরিয়াল ওষুধ গর্ভস্থ শিশুর উপর প্রভাব ফেলতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিরাপদ ওষুধই গ্রহণ করতে হবে। সঠিক সময়ে রক্ত পরীক্ষা করিয়ে রোগ নির্ণয় করাও অত্যন্ত জরুরি।প্রতিরোধের ক্ষেত্রেও একাধিক পরামর্শ দেওয়া হয়েছে। যেমন- মশারি ব্যবহার করা, শরীর ঢাকা পোশাক পরা, ঘরের আশেপাশে জল জমতে না দেওয়া এবং প্রয়োজন হলে মশা প্রতিরোধক ব্যবহার করার কোথাও বলেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এখনও বিশ্বের বহু দেশে ম্যালেরিয়া একটি বড় স্বাস্থ্য সমস্যা। বিশেষ করে গর্ভবতী নারীদের ক্ষেত্রে সচেতনতা অত্যন্ত প্রয়োজন। চিকিৎসকদের দাবি, সামান্য অসতর্কতাই বড় বিপদ ডেকে আনতে পারে। তাই গর্ভাবস্থায় জ্বরকে হালকাভাবে না নিয়ে দ্রুত চিকিৎসা করানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। (World Malaria Day 2026)

আরও পড়ুন: WHO: টিকা না পেয়ে ঝুঁকিতে ২১ লক্ষ শিশু, সতর্ক করল WHO


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment