রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

লক্ষাধিক টাকার ব্যাট চুরি, যোগী নাকি মোদি কার কাছে নালিশ করবেন দীপক চাহার?

Published on: September 29, 2026
Deepak Chahar
---Advertisement---

ক্রিকেটের মাঠে বল হাতে প্রতিপক্ষকে একাধিকবার চাপে ফেলেছেন তিনি। কিন্তু এবার নিজের হাতের অস্ত্রটাই নাকি চুরি গেছে। তাও একটা, দুটো নয় তিন তিনটে ক্রিকেট ব্যাট চুরি যাওয়ায় কার্যত মাথায় হাত ভারতীয় ক্রিকেটার দীপক চাহারের (Deepak Chahar)। তাঁর অভিযোগ অনুশীলনের মাঠ থেকে উধাও হয়েছে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের তিনটি দামি ব্যাট। আর সেই ব্যাট ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হবেন, নাকি সরাসরি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে যাবেন? সোশ্যাল মিডিয়ায় এমনই মজার প্রশ্ন ছুড়ে দিয়ে নজর কেড়েছেন ভারতীয় পেসার।

অনুশীলনের মাঠেই চুরি, দাম প্রায় দেড় লাখ

সোমবার সন্ধ্যায় অনুশীলনের মাঠ থেকে তিনটি ক্রিকেট ব্যাট চুরি হয়েছে বলে অভিযোগ দীপক চাহারের। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে গোটা ঘটনা সামনে আনেন তিনি। ক্রিকেটার জানান, ব্যাটগুলি সাধারণ কোনও ব্যাট নয়, বিশেষভাবে তৈরি প্লেয়ার এডিশন মডেল। তিনটি ব্যাটের মোট দাম প্রায় ১.৫ লক্ষ টাকা।

দীপকের কথায়, যিনি ব্যাটগুলি নিয়ে গিয়েছেন, তিনি হয়তো সেগুলির আসল দাম সম্পর্কেই জানেন না। ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, ব্যাটগুলি খুবই ভালো ছিল। অথচ সেগুলির মূল্য যে এতটা, তা চোরের জানা ছিল কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

ট্র্যাপ শুটিংয়ে নিরুর লক্ষ্যভেদ, এশিয়াডে পঞ্চম সোনা ভারতের

পুলিশের কাছে নালিশ, নাকি প্রধানমন্ত্রীর কাছে আবেদন?

ব্যাট চুরির ঘটনায় যে তিনি যথেষ্ট বিরক্ত, তা স্পষ্ট। তবে গোটা বিষয়টি নিয়ে মজার ছলেই নিজের অসহায়তার কথা তুলে ধরেছেন দীপক। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের কাছে পরামর্শ চেয়ে তাঁর প্রশ্ন, পুলিশের কাছে অভিযোগ জানাবেন, নাকি যোগী আদিত্যনাথ কিংবা নরেন্দ্র মোদির কাছে যাবেন?

তিনটি ব্যাটের দাম দেড় লক্ষ টাকা, সে কথাও ভিডিয়োয় জানিয়েছেন ক্রিকেটার। তাঁর এই মজার আবেদন ইতিমধ্যেই নেটপাড়ায় নজর কেড়েছে। তবে অনুশীলনের মাঠে ব্যাট চুরির মতো ঘটনায় একদিকে যেমন পেশাদার ক্রিকেটারদের দামি সরঞ্জামের বিষয়টি সামনে এসেছে, তেমনই দীপকের রসিকতাও বাড়তি আকর্ষণ তৈরি করেছে। (Deepak Chahar)

তবে ব্যাটগুলি কে বা কারা চুরি করেছে, কিংবা সেগুলি উদ্ধারের জন্য কোনও পদক্ষেপ করা হয়েছে কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। আপাতত তিনটি দামি ব্যাট ফিরে পাওয়ার অপেক্ষায় ভারতীয় ক্রিকেটার।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now