রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ফ্রান্স–মরক্কো আবার মুখোমুখি, বিশ্বকাপে শেষ সাক্ষাতে কী ঘটেছিল, মনে আছে সেই গল্প?

France vs Morocco
---Advertisement---

[ছবি:এক্স]

চার বছর পর আবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো (France vs Morocco)। ২০২২ কাতার বিশ্বকাপের স্মৃতি এখনও টাটকা। সেবার ইতিহাস গড়তে নামা মরক্কোর স্বপ্ন ভেঙেছিল ফ্রান্স। এবার ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সেই পুরনো লড়াইয়েরই নতুন অধ্যায় শুরু হতে চলেছে।

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার (ভারতীয় সময় শুক্রবার, ১০ জুলাই রাত ১টা ৩০ মিনিট) বোস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। বিশ্বকাপের ইতিহাসে এটি হবে দুই দলের দ্বিতীয় সাক্ষাৎ।

(France vs Morocco) শেষবার দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে। আল খোরের আল বায়ত স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে ২-০ গোলে জয় তুলে নিয়েছিল দিদিয়ের দেশঁর ফ্রান্স। ফরাসিদের হয়ে গোল করেছিলেন থিও হার্নান্দেজ এবং বদলি হিসেবে নেমে র‍্যান্ডাল কোলো মুয়ানি।

সেই জয়ের সুবাদে ফ্রান্স ১৯৯৮ সালের ব্রাজিলের পর প্রথম চ্যাম্পিয়ন হিসেবে টানা দুই বিশ্বকাপের ফাইনালে ওঠার নজির গড়েছিল। যদিও ফাইনালে আর্জেন্তিনার কাছে টাইব্রেকারে হার মানতে হয়েছিল লে ব্লুদের।

অন্যদিকে, পরাজয়ের মধ্য দিয়েই শেষ হয়েছিল মরক্কোর রূপকথার অভিযান। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছিল অ্যাটলাস লায়ন্স। নকআউট পর্বে তারা স্পেন ও পর্তুগালকে বিদায় করে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল।

এবারও দুই দলই কোয়ার্টার ফাইনালে আত্মবিশ্বাসী। শেষ ষোলোয় ফ্রান্স ফিলাডেলফিয়ায় কঠিন লড়াইয়ে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে। অন্যদিকে হিউস্টনে কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে অপেক্ষাকৃত সহজ জয় পেয়েছে মরক্কো।

(France vs Morocco) ২০২২ সালের সেই সেমিফাইনালের হিসাব কি এবার মেটাতে পারবে মরক্কো? নাকি আবারও বিশ্বকাপে ফরাসি শক্তির সামনে থেমে যাবে আফ্রিকার অন্যতম সেরা দল? সেই উত্তর মিলবে বোস্টনের মহারণেই।

রেফারিকে ‘X’ চিহ্ন দেখিয়ে প্রতিবাদ, হলুদ কার্ডে বাড়ে বিতর্ক, কী বোঝাতে চেয়েছিলেন মিশর কোচ?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “ফ্রান্স–মরক্কো আবার মুখোমুখি, বিশ্বকাপে শেষ সাক্ষাতে কী ঘটেছিল, মনে আছে সেই গল্প?”

Leave a Comment