রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Miraj Stadium: নরম বিছানায় শুয়ে উপভোগ করুন স্টেডিয়ামের LIVE ম্যাচ, বিশ্বে নজির গড়তে চলেছে ভারত

miraj stadium
---Advertisement---

রাজস্থানে তৈরি হতে চলেছে ভারতের ক্রিকেট ইতিহাসে এক অভিনব সংযোজন—দেশের প্রথম ফাইভ স্টার ইন্টিগ্রেটেড হোটেল ক্রিকেট স্টেডিয়াম। মিরাজ গ্রুপের উদ্যোগে এবং র‍্যাডিসন হোটেল গ্রুপের সহযোগিতায় উদয়পুরের নাথদোয়ারায় মদন পালিওয়াল স্পোর্টস সিটিতে গড়ে উঠছে এই অত্যাধুনিক স্টেডিয়াম-হোটেল কমপ্লেক্স। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এর ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা ক্রিকেটপ্রেমী ও ভ্রমণপিপাসু—দু’পক্ষেরই কৌতূহল বাড়িয়েছে।

রিপোর্ট অনুযায়ী, এই স্টেডিয়ামে ৩০ হাজারেরও বেশি দর্শক বসার ব্যবস্থা থাকছে, যদিও কিছু সূত্রে আসনসংখ্যা ৫০ হাজার পর্যন্ত হতে পারে বলে দাবি করা হয়েছে। স্টেডিয়ামের সঙ্গে যুক্ত ফাইভ স্টার হোটেলে থাকবে ২৩৪টি বিলাসবহুল রুম ও স্যুট। সবচেয়ে বড় আকর্ষণ, হোটেলের প্রায় ৭৫ শতাংশ রুম থেকেই সরাসরি মাঠের খেলা দেখা যাবে। অর্থাৎ, ঘরের জানালা খুললেই চোখে পড়বে ম্যাচের লাইভ অ্যাকশন—চার-ছয়ের উত্তেজনা উপভোগ করতে আর স্ট্যান্ডে বসার প্রয়োজন নেই।

এই ইন্টিগ্রেটেড স্টেডিয়ামের আরেকটি বড় সুবিধা হল খেলোয়াড়দের থাকার ব্যবস্থা। আন্তর্জাতিক বা বড় টুর্নামেন্ট হলে ক্রিকেটারদের আর আলাদা করে শহরের অন্য হোটেলে থাকতে হবে না। হোটেল থেকেই সরাসরি স্টেডিয়ামে প্রবেশের সুযোগ থাকায় টিম বাস বা আলাদা যাতায়াত ব্যবস্থারও প্রয়োজন পড়বে না।

এ ছাড়াও এই কমপ্লেক্সে থাকছে কর্পোরেট মিটিং ও বড় ইভেন্টের জন্য ব্যাঙ্কুয়েট হল, সুইমিং পুল, ক্যাফেটেরিয়া এবং আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন রুম। আরাবল্লী পর্বতের প্রাকৃতিক সৌন্দর্যও দেখা যাবে হোটেলের একাধিক রুম থেকে।

২০২৫ সালের মধ্যেই নির্মাণকাজ শেষ হয়েছে বলে জানা গেলেও, পুরোপুরি উদ্বোধনের জন্য এখন BCCI ও সংশ্লিষ্ট সংস্থার অনুমতির অপেক্ষা। ইতিমধ্যে এখানে এশিয়ান লেজেন্ডস লিগের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সবুজ সংকেত মিললে, এই ফাইভ স্টার হোটেল স্টেডিয়াম আগামী দিনে ভারতীয় ক্রিকেট ও স্পোর্টস ট্যুরিজমের মানচিত্রে এক নতুন দৃষ্টান্ত তৈরি করবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

miraj stadium
স্টেডিয়াম থেকে এভাবেই দেখা যাবে স্টেডিয়াম

Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment