রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Pakistan Bangladesh Cricket: বন্ধু পাকিস্তানকে পাশে পেল বাংলাদেশ, বিশ্বকাপ ইস্যুতে সমর্থন PCB-র

Pakistan Bangladesh Cricket
---Advertisement---

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ–ভারত বিতর্কে এ বার নতুন মোড় এনে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশের চূড়ান্ত সিদ্ধান্তের ঠিক এক দিন আগে আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশকে সমর্থন জানাল পাকিস্তান (Pakistan Bangladesh Cricket)। রাজনৈতিক অস্থিরতার যুক্তিতে ভারতে খেলতে না চাওয়ার যে সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছে, তার পাশে দাঁড়াল ইসলামাবাদ। এই চিঠির কপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

এই পরিস্থিতিতে বুধবার আইসিসি বোর্ড বৈঠকে বসছে। আলোচনার মূল বিষয়— বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরানো হবে কি না। যদিও আইসিসির অবস্থান এখনও অনড়। তারা স্পষ্ট জানিয়েছে, সূচি বদলানো হবে না এবং বাংলাদেশকেই ভারতে এসে খেলতে হবে, না খেললে বিকল্প দলকে সুযোগ দেবে। গত সপ্তাহে ঢাকায় একাধিক বৈঠক হলেও দু’পক্ষই নিজেদের অবস্থান থেকে সরেনি। এক দিকে আইসিসি, অন্য দিকে বাংলাদেশ সরকার ও বিসিবি— মুখোমুখি সংঘাত আরও তীব্র হচ্ছে।

এই বিতর্কের সূত্রপাত, বিসিসিআই আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায়। সেই সিদ্ধান্তের পরেই বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জানায়, তারা ভারতে দল পাঠাবে না। তারপর থেকে পরিস্থিতি ক্রমেই জটিল হয়েছে। এমনকি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলোয়াড় বয়কটের মতো ঘটনা ঘটে।

পাকিস্তানের হঠাৎ সক্রিয় হওয়ায় নতুন প্রশ্ন উঠছে। শোনা যাচ্ছে, বাংলাদেশকে পাকিস্তানে ম্যাচ আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়েছিল। এমনকি বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ নিয়েও নাকি ভাবনাচিন্তা করছে PCB— যদিও এ নিয়ে তারা প্রকাশ্যে কিছু বলেনি।

সব মিলিয়ে বিশ্বকাপ শুরুর মাত্র তিন সপ্তাহ আগে দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন ক্রিকেটের ময়দানে বড় অনিশ্চয়তা তৈরি করেছে। আইসিসির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ— টুর্নামেন্টের মর্যাদা রক্ষা করে এই সংকটের সমাধান করা।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment