---Advertisement---
lifezone nursing home

উইকএন্ডে শিয়ালদার দুই শাখায় বাতিল একাধিক ট্রেন, জেনে নিন বিস্তারিত

June 5, 2026 2:37 PM
Sealdah Trains Cancelled
---Advertisement---

সপ্তাহান্তে বড়সড় ভোগান্তির মুখে পড়তে পারেন শিয়ালদহ ডিভিশনের লক্ষ লক্ষ নিত্যযাত্রী। (Sealdah Trains Cancelled) রেলের গার্ডার পরিবর্তন এবং পয়েন্ট রক্ষণাবেক্ষণের গুরুত্বপূর্ণ কাজের জন্য শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত শিয়ালদহ উত্তর, মেন, ডানকুনি ও দক্ষিণ শাখার ট্রেন চলাচলে ব্যাপক প্রভাব পড়বে। রেল সূত্রে খবর, এই সময়ে শতাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে, পাশাপাশি একাধিক ট্রেনকে গন্তব্যের আগেই সংক্ষিপ্ত পথে চালানো হবে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, কাঁকুড়গাছির কাছে তিন নম্বর রেল সেতুর গার্ডারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে তা অবিলম্বে বদল করা জরুরি। (Sealdah Trains Cancelled) সেই কাজের জন্য শিয়ালদহ উত্তর ও মেন শাখার আপ এবং ডাউন লাইনে শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। এর ফলে উত্তর, মেন এবং ডানকুনি শাখার বহু ট্রেনের পরিষেবা ব্যাহত হবে।

অন্যদিকে, শিয়ালদহ দক্ষিণ শাখার বালিগঞ্জ স্টেশনে ১২০বি এবং ১২১এ পয়েন্ট বদল ও রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এই কারণে শনিবার রাত ১১টা ১০ মিনিট থেকে রবিবার ভোর ৫টা ১০ মিনিট পর্যন্ত, অর্থাৎ প্রায় ছয় ঘণ্টা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে।

সাইয়ের ২০০ কোটির প্রকল্প কেন আটকে ছিল বাংলায়? মুখ খুললেন অশোক দিন্দা

(Sealdah Trains Cancelled) রেলের প্রকাশিত সূচি অনুযায়ী, শনিবার শিয়ালদহ উত্তর, মেন এবং ডানকুনি শাখায় মোট ১৭টি লোকাল ট্রেন বাতিল থাকবে। বাতিল ট্রেনগুলির মধ্যে নৈহাটি, রানাঘাট, শান্তিপুর, বনগাঁ, কল্যাণী সীমান্ত এবং ডানকুনি রুটের একাধিক পরিষেবা রয়েছে। একই দিনে শিয়ালদহ দক্ষিণের লক্ষ্মীকান্তপুর শাখায় এক জোড়া লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে।

(Sealdah Trains Cancelled) রবিবার পরিস্থিতি আরও জটিল হবে। ওই দিন শিয়ালদহ উত্তর, মেন এবং ডানকুনি শাখায় প্রায় ৬০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি শিয়ালদহ দক্ষিণ শাখায় ৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

এছাড়া রবিবার বনগাঁ শাখার একাধিক ট্রেন দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত চলবে। গেদে শাখার কিছু ট্রেন ব্যারাকপুর পর্যন্ত, শান্তিপুর শাখার ট্রেন কল্যাণী পর্যন্ত এবং কৃষ্ণনগর সিটি লোকাল ও কল্যাণী সীমান্ত লোকাল নৈহাটি পর্যন্ত চালানো হবে। যেসব স্টেশনে ট্রেনগুলির যাত্রা শেষ হবে, সেখান থেকেই সেগুলি পুনরায় যাত্রা শুরু করবে।

শিয়ালদহ ডিভিশনের আধিকারিকরা জানিয়েছেন, যাত্রীদের অযথা হয়রানি এড়াতে সফরের আগে ট্রেনের সংশোধিত সময়সূচি ও বাতিল তালিকা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সপ্তাহান্তে জরুরি প্রয়োজনে যাতায়াতের ক্ষেত্রে বিকল্প পরিকল্পনা রাখারও আবেদন জানিয়েছে রেল।

স্কুলের ছাদে কন্ডোম-ত্রিপল! পলাতক তৃণমূল উপপ্রধান, উত্তাল এগরা


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment