রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Abhishek Banerjee: ‘মাটি কাটা দেখতে বেশি লোক হয়’, একুশের মঞ্চ থেকে ঋতব্রত তৃণমূলকে খোঁচা অভিষেকের

Published on: July 21, 2026
Abhishek Banerjee
---Advertisement---

শেষ পর্যন্ত মমতার ২১ জুলাই পালন হলো। তৃণমূল নেত্রীর একুশের সমাবেশে সাধারণ মানুষ, তৃণমূলের নেতা কর্মীরাও এলেন। অন্যান্য বছরের থেকে চিত্রটা হয়তো আলাদা তবে মমতার পাশ থেকে যে এখনও সকলে সরে যাননি তা আবারও প্রমাণ হলো আজকের ছবি থেকে। আর এই মন্ত্র থেকেই সকলকে আরও একজোট হওয়ার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee: বিজেপি সরকারকে কটাক্ষ অভিষেকের

এদিন বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাটপন্থী তৃণমূলের ২১ জুলাইয়ের সভামঞ্চ থেকে প্রথমেই সকলকে ধন্যবাদ জানান অভিষেক। এতদিনের এত জল্পনার মাঝেও শেষ পর্যন্ত যে এই অনুষ্ঠানে সকলে উপস্থিত হয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। এরপরই রাজ্য সরকার এবং বিরোধী তৃণমূলকে নিশানা করে অভিষেক বলেন, ‘বিজেপি সরকার একুশে জুলাই আটকাতে পারলেন? শুভেন্দু অধিকারী একুশে জুলাই আটকাতে পারলেন? অমিত শাহ একুশে জুলাই আটকাতে পারলেন? কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারলেন?’

ঋতব্রত তৃণমূলকে খোঁচা

তিনি ঋতব্রত তৃণমূলকে খোঁচা দিয়ে বলেন, ‘আজকের এই সমাবেশ প্রমাণ করে দিচ্ছে তৃণমূল কর্মীদের কোনও বিকল্প নেই। যাঁরা নিজেদের তৃণমূল বলে দাবি করত মেয়ো রোডে যে কটা লোক রয়েছে গিয়ে দেখুন গ্রামে জেসিবি দিয়ে মাটি কোপাতে গেলে এর থেকে বেশি লোক হয়। কর্মী কোথায়?’।

‘মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, জনতা সেখানে’ বলে হুংকার দেন অভিষেক। এরপরই সম্প্রতি মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরের যোগ দেওয়া প্রাক্তন কালীঘাটপন্থী তৃণমূল কর্মীদের কটাক্ষ করে তিনি বলেন, ‘পাঁচ ওয়াট, দশ ওয়াটের বাল্ব নিজেকে হ্যালোজেন ভাবছেন। যারা গদ্দারি, বেইমানি করে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করবেন ভাবছেন জেনে রাখবেন তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হয়ে ফিরবে।’

21st July: কোনও সভা নয়, নিজেদের বাড়িতেই শহিদ দিবস পালন সোনারপুরের রতন মণ্ডলের পরিবারের

উল্লেখ্য, মমতার শিবির থেকে একে একে সরে দাঁড়ানো সমস্ত তৃণমূল নেতাকর্মীরাই জোড়াফুল শিবিরের এই হারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছিলেন। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক মামলা হয়েছে। ইডি বেশ কয়েকবার তলব করেছে তাঁকে। কয়েকদিন আগেই ভাঙা হয়েছে অভিষেকের আমতলার কার্যালয়। তবে অভিষেকের কথায় বিজেপি যাই করুক, যত চেষ্টাই করুক, এভাবে যদি তাঁকে মেরেও ফেলা হয়, শ্মশানে নিয়ে যাওয়ার আগে তার মৃতদেহর বুক চিরে শুনলেও ‘জয় বাংলা’ ধ্বনিই শোনা যাবে।

এদিনের সভা থেকেও বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে ফের সংশয় প্রকাশ করেন অভিষেক। চুরি করে বিজেপি ভোটে জিতেছে বলে দাবি করেন তিনি। সম্প্রতি রাম মন্দিরের অনুদান কেলেঙ্কারি কান্ডের প্রসঙ্গ তুলে এনেও বিজেপিকে ‘চোর’ তকমা দেন তিনি।

বক্তব্য শেষে অভিষেক বলেন, আগামী দিনে লড়াইয়ের ময়দানে আবার দেখা হবে। যে সমস্ত তৃণমূলের বিধায়কেরা নিজেদের পিঠ বাঁচাতে বালিশ চাটার দলে গেছেন, সেই সব বিধানসভায় গিয়ে ক্ষমা চাওয়া হবে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “Abhishek Banerjee: ‘মাটি কাটা দেখতে বেশি লোক হয়’, একুশের মঞ্চ থেকে ঋতব্রত তৃণমূলকে খোঁচা অভিষেকের”

Leave a Comment