---Advertisement---
lifezone nursing home

কলকাতায় কাল থেকে কালবৈশাখী? সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর

May 26, 2026 5:42 PM
---Advertisement---

গরম ও ভ্যাপসা অস্বস্তির মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবার ঝড়বৃষ্টির জোরালো পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহবিদ হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণ বিহারের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত এবং সেখান থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত উত্তর-দক্ষিণ অক্ষরেখার প্রভাবেই বাংলা জুড়ে তৈরি হয়েছে অনুকূল আবহাওয়া পরিস্থিতি। এই অক্ষরেখা ঝাড়খণ্ড ও ওডিশার উপর দিয়ে গিয়েছে, যার জেরে আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণ—দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। (Weather Update)

উত্তরবঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার কালিম্পং, জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা-সহ প্রায় সব জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির আশঙ্কা থাকলেও অন্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার মালদা ও দুই দিনাজপুরে ঝড়ের গতিবেগ আরও বাড়তে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে শুক্রবার থেকে ধীরে ধীরে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কমার সম্ভাবনা রয়েছে। (Weather Update)

অন্যদিকে দক্ষিণবঙ্গেও বুধবার থেকেই কালবৈশাখীর স্পেল শুরু হতে পারে। শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে একাধিক জেলায়। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে গরম ও অস্বস্তি সবচেয়ে বেশি অনুভূত হতে পারে। একই সঙ্গে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather Update)

বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে কালবৈশাখীর প্রভাব বেশি থাকতে পারে। শনিবারও বিক্ষিপ্ত বৃষ্টি চললেও রবিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। (Weather Update)

উত্তরবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, দক্ষিণবঙ্গে তেমন কোনও পূর্বাভাস রয়েছে ?


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment