বেড়েই চলেছে গরম। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় বিক্ষিপ্ত কালবৈশাখী হচ্ছে, সঙ্গে ভালো বৃষ্টিও থাকছে। কিন্তু সেভাবে গরম কমছেই না। সোমবার রাজ্যের একাধিক জেলায় দুপুরের পর থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এদিনও সেই একই ধাঁচে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে বলে। তেমনটাই আশা দেখাচ্ছে ভারতীয় আবহাওয়া দফতর বা IMD। তবে জেলায় জেলায় বৃষ্টি হলেও, শহর কলকাতায় কি আদৌ বৃষ্টির সম্ভাবনা রয়েছ ? জেনেই নেওয়া যাক কী বলছে হাওয়া অফিস। (Weather Update)
দক্ষিণবঙ্গে মঙ্গলবার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চল ও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রগর্ভ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া পৌঁছতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। (Weather Update)
তবে শুধুমাত্র ঝড়-বৃষ্টি না। গরমে চাঁদিফাটার জোগাড় হতে পারে অনেকেরই। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড় ও ডুয়ার্সের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather Update)











1 thought on “উত্তরবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, দক্ষিণবঙ্গে তেমন কোনও পূর্বাভাস রয়েছে ?”
Comments are closed.