বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমজনতা উন্নয়ন পার্টির নেতা Humayun Kabir-কে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্টিং অপারেশনের ভিডিয়োকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস গুরুতর অভিযোগ তুলেছে—বিজেপির সঙ্গে গোপন সমঝোতার মাধ্যমে রাজ্যে পালাবদলের ছক কষছেন হুমায়ুন। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান নিউজ পয়েন্ট।
ভিডিয়োতে কী দেখানো হয়েছে?
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, হুমায়ুন কবীর এক ব্যক্তির সঙ্গে রাজ্যের নির্বাচনী পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন। সেখানে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর দপ্তর এবং BJP-র শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর কথাবার্তা হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, মুসলিম অধ্যুষিত ৭০-৮০টি আসনে জয়লাভ করে তিনি বিজেপিকে সমর্থন করতে পারেন। এমনকি বিজেপি সরকার গঠন করলে তাঁকে উপমুখ্যমন্ত্রী করার কথাও উল্লেখ করা হয়েছে বলে ভিডিয়োতে শোনা যায়।
ভোটের প্রচারে মাছের ভিড়, বাঙালির মন জিততে মরিয়া TMC-BJP
ভিডিয়োতে আরও দাবি করা হয়েছে, বিজেপি এককভাবে ১০০-১২০টির বেশি আসন পাবে না বুঝেই মুসলিম ভোটে ভাগ বসানোর কৌশল নিচ্ছে। সেই লক্ষ্যেই নতুন দল গঠন করা হয়েছে বলে ইঙ্গিত দেন হুমায়ুন। এমনকি প্রতি কেন্দ্রে ৩-৪ কোটি টাকা খরচের পরিকল্পনার কথাও উঠে এসেছে, যা নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে।
তৃণমূলের অভিযোগ
এই ভিডিয়ো সামনে আসতেই সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস। দলের দাবি, বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে এবং ভোট ভাগ করার জন্য ‘বি-টিম’ ও ‘সি-টিম’ তৈরি করেছে। তৃণমূলের এক মুখপাত্র বলেন, “মানুষকে বিভ্রান্ত করার জন্য পরিকল্পিতভাবে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
তৃণমূল নেতৃত্ব আরও অভিযোগ করেছে, ভিডিয়োতে প্রধানমন্ত্রীর দপ্তরের নামও উঠে এসেছে, যা অত্যন্ত গুরুতর বিষয়। তারা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে এবং হুমায়ুন কবীরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার দাবি জানিয়েছে।
বিজেপির প্রতিক্রিয়া
অন্যদিকে, বিজেপি প্রাথমিকভাবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, এই ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।











1 thought on “Humayun Kabir: বিধানসভা নির্বাচনের জন্য হুমায়ুন-BJP র গোপন ডিল? প্রকাশ্যে স্টিং অপারেশনের ভিডিয়ো”