রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ফের মধ্যযুগীয় বর্বরতা! ডাইনি অপবাদে জুতো পেটার অভিযোগ

malda
---Advertisement---

ডাইনি অপবাদের মতো কুসংস্কারের বিরুদ্ধে সরকারি ও বেসরকারি ভাবে নানা সচেতনতা প্রচার চলছে। তার পরেও ডাইনি অপবাদ দিয়ে নির্যাতনের অভিযোগ উঠছে। এক আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ উঠল পুরাতন মালদার ভাবুক পঞ্চায়েত এলাকার এক গ্রামে। ইতিমধ্যে ঘটনায় মালদা থানায় সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার (malda)।

ডাইনি অপবাদে জুতো পেটা!

অভিযোগ, গত বৃহস্পতিবার সকালে ওই আদিবাসী মহিলা ও তার স্বামীকে ডাকেন মোড়ল ও মাতব্বরা। সেখানেই ওই মহিলাকে ‘ডাইনি’ বলে দাগিয়ে দেওয়া হয়। শুধু অপবাদ নয়, তাদেরকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি, মারধরেই থেমে থাকেনি অত্যাচার। নির্যাতিতা মহিলাকে জুতোপেটা পর্যন্ত করা হয়। মারধরের সেই ভিডিয়ো সামাজমাধ্যমে ভাইরাল করে দেওয়া হয় (malda)।

নির্যাতিতা মহিলার ভাই ঘটনার খবর পেয়ে ছুটে যান এবং বাঁচাতে গেলে তাকেও বেধড়ক ভাবে মারধর করা হয় বলে অভিযোগ। সঙ্গে ছাড় পায়নি তাদের সন্তানও। নিদান দেওয়া হয় গ্রাম ছাড়ার। ঘটনার খবর পেয়ে নির্যাতিতা দম্পতিকে উদ্ধার করে নিয়ে যায় মালদা থানার পুলিশ। মারধরের ফলে নির্যাতিতা আদিবাসী মহিলা অসুস্থ হয়ে পড়েন এবং বা-চোখ ক্ষতি হয় বলে অভিযোগ।

নির্যাতিতা দম্পতি তাদের দুই সন্তানকে নিয়ে গ্রাম ছাড়া রয়েছেন। নির্যাতিতার পরিবারের অভিযোগ, গ্রামে ঢুকলে নাকি তাদেরকে খুন করা হবে। এমনটাই হুমকি নিদান দেওয়া হচ্ছে। বাধ্য হয়ে প্রাণের ভয়ে পরিবার নিয়ে নিজের বাপের বাড়িতে আশ্রয় নিয়েছেন নির্যাতিতা।

থানায় অভিযোগ দায়ের

নির্যাতিতার পরিবারের তরফে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রামের বাড়িতে যাওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান তাঁরা। পুলিশ এবিষয় নিয়ে তদন্ত শুরু করেছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন নির্যাতিতার পরিবার।

এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক গোপাল সাহা বলেন, “আদিবাসী মহিলাকে মারধরের ঘটনা অত্যন্ত নিন্দনীয় লজ্জাজনক। বিষয়টি শুনেছি গ্রামের মানুষের সঙ্গে কথাও বলেছি। পুলিশকে বলা হয়েছে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। পাশাপাশি তাদের গ্রামে নিজের বাড়িতে ফিরিয়ে আনা হবে।”


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “ফের মধ্যযুগীয় বর্বরতা! ডাইনি অপবাদে জুতো পেটার অভিযোগ”

Leave a Comment