(Sonarpur News) গভীর রাতে দুষ্কৃতীদের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের, সোনারপুর–মথুরাপুর ভ্যান ইউনিয়নের অফিস। রবিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দীর্ঘদিনের ইউনিয়ন অফিসে এই ভাঙচুরকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন ইউনিয়নের সদস্য ও কর্মীরা। ঘটনার তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিশ।
(Sonarpur News) সোনারপুর বাস স্ট্যান্ড মোড় এলাকায় অবস্থিত সোনারপুর–মথুরাপুর ভ্যান ইউনিয়নের অফিসে শনিবার গভীর রাতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ইউনিয়নের দাবি, এক দশকেরও বেশি সময় ধরে ওই অফিসটি পরিচালিত হয়ে আসছে। রবিবার সকালে সদস্যরা অফিসে এসে দেখেন, চেয়ার-টেবিল, দেওয়াল-সহ প্রায় সবকিছুই ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে।
ইউনিয়নের সেক্রেটারি প্রশান্ত হালদার জানান, শনিবার রাত প্রায় ১২টা পর্যন্ত তাঁরা ব্রিজের নিচে ছিলেন। এরপর সবাই বাড়ি ফিরে যান। সকালে খবর পেয়ে এসে দেখেন অফিস ভাঙচুর করা হয়েছে। তাঁর কথায়, “কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে যদি বাইরের কেউ ভাঙচুর করত, তাহলে জিনিসপত্র চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকত। কিন্তু অফিসের সামগ্রী পাশের জমিতে গুছিয়ে রাখা রয়েছে। এতে সন্দেহ তৈরি হচ্ছে। অফিসে টাকা-পয়সাও ছিল। তালা না খোলা পর্যন্ত কিছু চুরি হয়েছে কি না, তা বলা যাচ্ছে না।”(Sonarpur News)
(Sonarpur News) অন্যদিকে, ইউনিয়নের সভাপতি নীলধর মণ্ডল বলেন, “কারা ভাঙচুর করেছে, তা এখনই বলা সম্ভব নয়। CCTV ফুটেজ খতিয়ে দেখলেই বিষয়টি স্পষ্ট হবে। রাত দেড়টার পর ঘটনাটি ঘটেছে বলে অনুমান। ভোর পাঁচটার সময় আমরা খবর পাই। থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশ এসে তদন্ত শুরু করেছে। যারা এই কাজ করেছে, তারা ভালো কাজ করেনি। আমাদের অফিস আগের মতোই পুনর্গঠন করতে হবে।”
ঘটনার জেরে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।
গোমূত্র পান করানোর বিস্ফোরক অভিযোগ পুত্রবধূর, উদ্ধব ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে FIR











