রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

TMC BJP Clash: ফর্ম ৭ জমা দেওয়া নিয়ে ছাতনায় তৃণমূল-BJP সংঘর্ষ, মারধরের অভিযোগ

tmc bjp clash
---Advertisement---

ফর্ম ৭ জমা দেওয়ার শেষ দিনে বাঁকুড়ার ছাতনা ব্লকে তুমুল রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হলো (TMC BJP Clash)। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমার মধ্যে ৭ নম্বর ফর্ম জমা দিতে গিয়ে প্রশাসনিক কার্যালয়ের ভিতরেই তৈরি হলো উত্তেজনা। তৃণমূল ও BJP সমর্থকদের সংঘর্ষের ফলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। BJP-র তরফে দাবি করা হয়েছে, ছাতনা ব্লক অফিসে তাঁদের কর্মসূচিকে কেন্দ্র করে শাসকদলের তরফে বাধা ও হেনস্থার শিকার হতে হয়েছে দলের কর্মীদের।

ঘটনার সূত্রপাত হয় বুধবার, সেটাই ছিল ফর্ম ৭ জমা দেওয়ার শেষ দিন। সময়সীমা মেনে বিপুল সংখ্যক ফর্ম ৭ নিয়ে BJP কর্মীরা ছাতনা BDO অফিসে পৌঁছন। ছাতনার BJP বিধায়ক সত্যরঞ্জন মুখোপাধ্যায়ের নেতৃত্বে কর্মীরা ফর্ম জমা দিতে গেলে BDO অফিসে সংশ্লিষ্ট আধিকারিক উপস্থিত না থাকায় জয়েন্ট BDO-র সঙ্গে আলোচনা শুরু হয়। অভিযোগ, সেই আলোচনার মধ্যেই ছাতনা পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি বঙ্কিম মিশ্র দলবল নিয়ে জয়েন্ট BDO-র ঘরে ঢুকে পড়েন।

BJP-র অভিযোগ, ওই ঘরে ঢুকেই তিনি দাদাগিরি শুরু করেন এবং BJP-র পুরুষ ও মহিলা কর্মীদের মারধর করা হয়। BJP কর্মীদের জোর করে ব্লক অফিস থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনার পরেই BJP নেতৃত্ব বাঁকুড়ার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি করে।

পুলিশ প্রশাসন দ্রুত পদক্ষেপ না করলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে BJP। অন্যদিকে, এই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now