রাজ্যের প্রথম দফার ভোটেই রেকর্ড সংখ্যক ভোটদান ঘিরে সরগরম বাংলার রাজনৈতিক মহল। (West Bengal Election) বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ১৬ জেলার ১৫২টি কেন্দ্রে ভোটদানের হার প্রায় ৯০ শতাংশ ছুঁয়েছে। এত বিপুল ভোট পড়ার কারণ নিয়ে একদিকে যেমন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে ‘অধিকার কাড়ার চক্রান্ত’-এর অভিযোগ তুলেছেন, অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন, এই ভোটই বাংলায় পরিবর্তনের বার্তা দিচ্ছে।
(West Bengal Election)চৌরঙ্গীর সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR-এর পরেও এত বেশি ভোট পড়া প্রমাণ করছে মানুষ নিজেদের অধিকার রক্ষার লড়াইয়ে নেমেছেন। তাঁর অভিযোগ, বিজেপি ভবিষ্যতে NRC ও ডিলিমিটেশনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার খর্ব করতে চাইছে। মমতার কথায়, “মানুষ বুঝে গিয়েছে, তৃণমূলকে ভোট না দিলে তার সম্পত্তি, ব্যবসা, অধিকার—সব বিপদের মুখে পড়বে। তাই মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিচ্ছে।”একইসঙ্গে প্রধানমন্ত্রী মোদীর মন্তব্যেরও কড়া সমালোচনা করেন তিনি। কৃষ্ণনগরের সভা থেকে মোদী বলেছিলেন, “যখনই বাংলায় বিপুল ভোট পড়েছে, তখনই বিজেপি জিতেছে। এবারও মানুষ বিজেপিকেই বেছে নেবে।” এই বক্তব্যের পাল্টা মমতা বলেন, “ভোটের দিন বাংলায় এসে কীভাবে আপনি আগে থেকেই জয়ের দাবি করছেন? ভোট তো মানুষ দেবে।”
মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, ভোটের পরবর্তী পর্যায়ে অশান্তির ছক কষা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ছাপ্পা ভোটের পরিকল্পনা করা হয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি। যদিও নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর দাবি, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সামগ্রিকভাবে প্রথম দফার ভোট শান্তিপূর্ণ হয়েছে।(West Bengal Election)
কৃষ্ণনগরের জনসভা থেকে মোদী বলেন, “গত ৫০ বছরের নিরিখে এত বেশি ভোট বিরল। এই বিপুল ভোটদানই বাংলার মানুষ পরিবর্তন চাইছেন, সেই বার্তা দিচ্ছে।” অতীতে বাংলার ভোট মানেই হিংসা ও রক্তপাতের অভিযোগ উঠত বলেও উল্লেখ করেন তিনি। তবে এবার পরিস্থিতি অনেকটাই বদলেছে বলে দাবি প্রধানমন্ত্রীর।
প্রথম দফার রেকর্ড ভোটদানের পর রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন—এই বিপুল ভোট শেষ পর্যন্ত কার পক্ষে যাবে?
West Bengal Election 2026: রণক্ষেত্র দুবরাজপুর, স্থানীয়দের হামলায় আক্রান্ত কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ান: West Bengal Election: ৯০ শতাংশ ভোটে কার লাভ?’— বাংলায় রেকর্ড ভোটদানে মুখোমুখি মমতা-মোদী, তুঙ্গে রাজনৈতিক তরজা










https://shorturl.fm/Csg9A
https://shorturl.fm/AzL1k