---Advertisement---
lifezone nursing home

West Bengal Phase 1 Election: বাংলা রইল বাংলাতেই, অশান্তিতেই শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

April 23, 2026 7:22 PM
West Bengal Phase 1 Election
---Advertisement---

শেষ হলো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ (West Bengal Phase 1 Election)। উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও রাঢ়বঙ্গ মিলিয়ে ১৬ জেলার মোট ১৫২টি কেন্দ্রে সকাল থেকেই ছিল ভোটারদের দীর্ঘ লাইন। গরম উপেক্ষা করেই বুথমুখী হন সাধারণ মানুষ। নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে ভোটদানের হার ৮৯.৯৩ শতাংশ, যা প্রথম দফায় কার্যত রেকর্ড বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিকেল ৫টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়, ৯৩.১২ শতাংশ।

(West Bengal Phase 1 Election) সকাল থেকেই একাধিক বুথে নারী ও প্রবীণ ভোটারদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তবে ভোটের আবহ পুরোপুরি শান্ত ছিল না। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ, কোচবিহার, বীরভূম-সহ একাধিক জেলায় বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসে। বিকেল ৪টার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে আগেই সতর্ক করেছিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর ছিল, কয়েকটি স্পর্শকাতর বুথে বুথ দখল বা ভোটারদের ভয় দেখানোর চেষ্টা হতে পারে। সেই কারণে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী, কুইক রেসপন্স টিম এবং নজরদারি বাড়ানো হয়।

বিকেল ৫টা পর্যন্ত জেলা ভিত্তিক ভোটের হার (West Bengal Phase 1 Election)-
দক্ষিণ দিনাজপুরে ভোট পড়ে ৯৩.১২ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৯০.৭৪%, ঝাড়গ্রামে ৯০.৫৩%, বীরভূমে ৯১.৫৫% এবং বাঁকুড়ায় ৮৯.৯১%। সবচেয়ে কম ভোট পড়েছিল কালিম্পঙে—৮১.৯৮ শতাংশ। মুর্শিদাবাদে ৯১.৩৬%, কোচবিহারে ৯২.৭% এবং পূর্ব মেদিনীপুরে ৮৮.৫৫ শতাংশ, পশ্চিম বর্ধমানে ৮৬.৮৯%, মালদহে ৮৯.৫৬%, পুরুলিয়ায় ৮৭.৩৫%, দার্জিলিঙে ৮৬.৪৮%, জলপাইগুড়িতে ৯১.২০%, আলিপুরদুয়ার ৮৮.৭৪% ভোট রেকর্ড হয়।

সবচেয়ে বেশি উত্তেজনা দেখা যায় মুর্শিদাবাদের নওদা এলাকায়। সেখানে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ইটবৃষ্টি এবং বোমাবাজির অভিযোগ ওঠে। ঘটনায় কয়েকজন আহত হন। কেন্দ্রীয় বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের দাবি, ভোটের আগের রাত থেকেই এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরকে বিক্ষোভ দেখানো হয়, অন্যদিকে তাঁর কনভয়ের গাড়িও ভাঙচুর করা হয়।

Narendra Modi Krishnanagar: রাজ্যে প্রথম দফার ভোট ভাঙল ৫০ বছরের রেকর্ড, কৃষ্ণনগরে পরিবর্তনের ডাক মোদীর: West Bengal Phase 1 Election: বাংলা রইল বাংলাতেই, অশান্তিতেই শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে মারধর করা হয়। তাঁর দাবি, তৃণমূল কর্মীরা তাঁর গাড়ি ভাঙচুর করে এবং তাঁকে মারধর করে। যদিও তৃণমূল পাল্টা অভিযোগ করে জানায়, বিজেপিই অশান্তি তৈরির চেষ্টা করেছে।

নন্দীগ্রামেও উত্তেজনা ছড়ায়। এক ভোটগ্রহণ কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে এক BLO-র বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে শুরু হয় বচসা। এছাড়াও বীরভূম, কোচবিহার, শিলিগুড়ি-সহ বিভিন্ন জায়গায় রাজনৈতিক কর্মীদের মধ্যে ধস্তাধস্তি ও ইভিএম বিভ্রাটের অভিযোগ ওঠে। কমিশনের তরফে দ্রুত ব্যবস্থা নিয়ে অধিকাংশ জায়গায় ভোটপ্রক্রিয়া স্বাভাবিক করা হয়।(West Bengal Phase 1 Election)

দিনভর রাজনৈতিক চাপানউতোরও ছিল তুঙ্গে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ তৃণমূলের বিরুদ্ধে ভোটে সন্ত্রাসের অভিযোগ তোলেন। অন্যদিকে তৃণমূলের দাবি, কেন্দ্রীয় বাহিনী সাধারণ ভোটারদের অযথা হয়রানি করেছে। সিপিএমের বক্তব্য, ছিটেফোঁটা ঘটনা বাদ দিলে ভোট মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে।

(West Bengal Phase 1 Election) মোট কথা বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়ে প্রথম দফা শেষ হয়েছে। সন্ধ্যা নামতেই বিভিন্ন রাজনৈতিক দলের তরফে জয়ের দাবি শুরু হয়েছে। এখন নজর নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটদানের পরিসংখ্যান এবং দ্বিতীয় দফার ভোটের দিকে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

2 thoughts on “West Bengal Phase 1 Election: বাংলা রইল বাংলাতেই, অশান্তিতেই শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ”

Leave a Comment