---Advertisement---
lifezone nursing home

Garia Murder: গড়িয়ায় গৃহবধূর রহস্যমৃত্যু, অসুস্থ ছেলেকে ঘুম পাড়িয়ে পলাতক স্বামী

April 26, 2026 4:46 PM
Garia Murder
---Advertisement---

দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া স্টেশন সংলগ্ন একটি আবাসনে গৃহবধূর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে(Garia Murder)। অভিযোগ, অসুস্থ ছেলেকে পাশের ঘরে রেখে স্ত্রীকে খুন করে পলাতক অধ্যাপক স্বামী। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবাসনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে স্বামী সৌমিক দাস, স্ত্রী এনাক্ষী দাস এবং তাঁদের ৮ বছরের ছেলে থাকতেন। প্রতিবেশীদের সঙ্গে খুব বেশি মেলামেশা ছিল না পরিবারের। প্রায় চার বছর আগে তাঁরা ওই আবাসনে ভাড়া থাকেতে শুরু করেন। স্থানীয়দের দাবি, সৌমিক দাস একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

রবিবার সকালে কাজের মহিলা রিঙ্কু অধিকারী ফ্ল্যাটে এসে বারবার ডাকাডাকি করেও কোনও সাড়া পাননি। তাঁর দাবি, শনিবার রাত প্রায় ৮টা নাগাদ ফোন করেও যোগাযোগ করা যায়নি পরিবারের সঙ্গে। সকালে ফের ফোনে সাড়া না মেলায় তিনি আবাসনে আসেন। পরে এক প্রতিবেশীর কাছ থেকে মূল ফটকের চাবি নিয়ে উপরে ওঠেন। ফ্ল্যাটের দরজায় হাত দিতেই সেটি খুলে যায়।

West Bengal Phase II Election: ফের অশান্ত জগদ্দল, BJP কর্মীর বাড়িতে জোড়া বোমা ছোড়ার অভিযোগ: Garia Murder: গড়িয়ায় গৃহবধূর রহস্যমৃত্যু, অসুস্থ ছেলেকে ঘুম পাড়িয়ে পলাতক স্বামী

ভেতরে ঢুকে তিনি দেখেন, একটি ঘরে অসুস্থ শিশু ঘুমিয়ে রয়েছে। পাশের ঘরে বিছানার উপর পড়ে রয়েছে এনাক্ষী দাসের নিথর দেহ। ঘরের মধ্যে তখনও মশারি টাঙানো ছিল। কিন্তু স্বামী সৌমিক দাসের কোনও খোঁজ মেলেনি।(Garia Murder)

খবর পেয়ে আবাসনের বাসিন্দারা ছুটে আসেন এবং পুলিশে খবর দেওয়া হয়। নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পরে দেহটি সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রতিবেশী দেবজিৎ মণ্ডলের দাবি, মৃতার মুখে রুমাল গোঁজা ছিল এবং মুখ থেকে পিঁপড়ে বের হতে দেখা যায়। তাঁর কথায়, “সকালে হঠাৎ চিৎকার শুনে ছুটে যাই। গিয়ে দেখি ফ্ল্যাটের মালিকের স্ত্রী মৃত অবস্থায় পড়ে আছেন। বাচ্চাটাও আতঙ্কিত ছিল। কিন্তু সৌমিকবাবুকে কোথাও দেখা যায়নি।” অন্য এক প্রতিবেশী কানন দে বলেন, “আমরা নীচের তলায় থাকি। কোনওদিন অশান্তির শব্দ শুনিনি। কীভাবে এমন ঘটনা ঘটল বুঝতে পারছি না।”(Garia Murder)

পুলিশ সূত্রে খবর, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। পাশাপাশি পলাতক স্বামী সৌমিক দাসের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

MS Dhoni: ফিট হয়েও CSK-র বাইরে, ইচ্ছে করেই খেলতে নামছেন না ধোনি?: Garia Murder: গড়িয়ায় গৃহবধূর রহস্যমৃত্যু, অসুস্থ ছেলেকে ঘুম পাড়িয়ে পলাতক স্বামী

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment