---Advertisement---
lifezone nursing home

নতুন তৃণমূলের আত্মপ্রকাশে ক্ষোভ, সন্দীপন সাহার বাড়ির সামনে ‘চোর’ স্লোগান বিজেপির

June 4, 2026 3:27 PM
BJP Protest
---Advertisement---

রাজ্য রাজনীতিতে একের পর এক চমক। তৃণমূলে ভাঙন, বিধায়কের বহিষ্কার, নতুন তৃণমূলের আত্মপ্রকাশ— গত কয়েকদিনে বদলে গিয়েছে বাংলার রাজনৈতিক সমীকরণ। আর সেই আবহেই নতুন তৃণমূলের আত্মপ্রকাশ এবং বিধানসভায় বিদ্রোহী শিবিরের বিরোধী দলের স্বীকৃতি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই রাজনৈতিক উত্তাপ ছড়াল এন্টালিতে। (BJP Protest) দুর্নীতি, কাটমানি, তোলাবাজি এবং অবৈধ নির্মাণের অভিযোগ তুলে তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহা ও তাঁর বাবা, প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়ির সামনে বিক্ষোভ দেখাল বিজেপি।

বৃহস্পতিবার সকালে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে কর্মী-সমর্থকদের একটি মিছিল এন্টালিতে পৌঁছয়। (BJP Protest) মিছিলটি সন্দীপন সাহার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভে পরিণত হয়। বিজেপি কর্মীদের হাতে ছিল বিভিন্ন পোস্টার ও ব্যানার। বিক্ষোভ চলাকালীন ‘চোর, চোর’ স্লোগান ওঠে। অভিযোগের প্রতীক হিসেবে সন্দীপন সাহার ছবিতে জুতোর মালাও পরানো হয় বলে জানা গিয়েছে।

(BJP Protest) বিজেপির দাবি, দীর্ঘদিন ধরে কাটমানি, তোলাবাজি ও দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষের ক্ষতি করা হয়েছে। সেই অভিযোগের প্রতিবাদেই এদিন রাস্তায় নেমেছে গেরুয়া শিবির। যদিও অভিযোগের কোনও ভিত্তি নেই বলেই দাবি তৃণমূলের বিদ্রোহী শিবিরের।

উল্লেখ্য, বুধবারই বিধানসভায় তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠী বিরোধী দলের স্বীকৃতি পেয়েছে। বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছে। ডেপুটি লিডারের দায়িত্ব পেয়েছেন সন্দীপন সাহা। তৃণমূল থেকে বহিষ্কৃত হলেও ৫৮ জন বিধায়কের সমর্থনের দাবি জানিয়ে এই শিবির বিরোধী দলের মর্যাদা অর্জন করেছে। রাজনৈতিক মহলের মতে, নতুন তৃণমূলের গঠন এবং তার অন্যতম মুখ হিসেবে সন্দীপন সাহার উত্থান রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

এদিকে বিজেপির বিক্ষোভ কর্মসূচিকে (BJP Protest) কটাক্ষ করেছেন প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা। তিনি বলেন, নির্বাচনী পরাজয়ের হতাশা থেকেই প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এই ধরনের নিম্নমানের কর্মসূচি করছে। তবে নতুন তৃণমূলের আত্মপ্রকাশের পরদিনই সন্দীপন সাহার বাড়ির সামনে বিজেপির এই বিক্ষোভ রাজ্য রাজনীতিতে নতুন করে সংঘাতের ইঙ্গিত দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

ভেঙে দেওয়া হলো সব কমিটি, পতনের মুখে তৃণমূল

চাকরি দেওয়ার নামে ৬ লক্ষ টাক আত্মসাৎ, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক তিলক চক্রবর্তী


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “নতুন তৃণমূলের আত্মপ্রকাশে ক্ষোভ, সন্দীপন সাহার বাড়ির সামনে ‘চোর’ স্লোগান বিজেপির”

Leave a Comment