রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রাজ্য মন্ত্রিসভায় দপ্তর বন্টন, কে পেলেন কোন দায়িত্ব? এক নজরে সম্পূর্ণ তালিকা

West Bengal Ministers
---Advertisement---

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে (West Bengal Ministers) রাজ্যের মন্ত্রীদের মধ্যে বিভিন্ন দপ্তর পুনর্বন্টনের ঘোষণা করা হয়েছে। সংবিধানের ১৬৬ অনুচ্ছেদের ৩ নম্বর ধারার ক্ষমতাবলে এই পুনর্বিন্যাস করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্য, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাজ্যমন্ত্রী এবং অন্যান্য রাজ্যমন্ত্রীদের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর বণ্টন করা হয়েছে।

BJP সরকারের নতুন মন্ত্রিসভায় দপ্তর বণ্টনের বিজ্ঞপ্তি জারি, মুখ্যমন্ত্রী থেকে প্রতিমন্ত্রী— কার হাতে গেল কোন দপ্তর, দেখে নিন বিস্তারিত

মন্ত্রিসভার সদস্যদের দপ্তর

  • শুভেন্দু অধিকারী (মুখ্যমন্ত্রী)

স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর, ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি, কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার এবং অন্যান্য অবণ্টিত দপ্তর

  • নিশীথ প্রামাণিক

উত্তরবঙ্গ উন্নয়ন এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর

  • অশোক কীর্তনিয়া

খাদ্য সরবরাহ এবং সমবায় দপ্তর

  • দিলীপ ঘোষ

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তর

  • ক্ষুদিরাম টুডু

আদিবাসী উন্নয়ন, সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর

  • অগ্নিমিত্রা পাল

নগরোন্নয়ন ও পুর বিষয়ক দপ্তর

  • দীপক বর্মন

স্কুল শিক্ষা, আবাসন এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তর

  • তাপস রায়

শিল্প, বাণিজ্য ও উদ্যোগ, সরকারি উদ্যোগ ও শিল্প পুনর্গঠন এবং অপ্রচলিত ও নবীকরণযোগ্য শক্তি দপ্তর

  • শঙ্কর ঘোষ

সংসদীয় বিষয়ক দপ্তর এবং পর্যটন দপ্তর

  • মনোজ কুমার ওরাঁও

বন দপ্তর এবং পরিবেশ দপ্তর

  • অর্জুন সিং

শ্রম এবং পরিবহণ দপ্তর

  • গৌরীশঙ্কর ঘোষ

অনগ্রসর শ্রেণি কল্যাণ এবং গণশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর

  • জগন্নাথ চট্টোপাধ্যায়

উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর

  • স্বপন দাশগুপ্ত

অর্থ দপ্তর

  • ড. কল্যাণ চক্রবর্তী

তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স, বিজ্ঞান ও প্রযুক্তি এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তর

  • ড. শারদ্বত মুখোপাধ্যায়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর

  • অরূপ কুমার দাস

সেচ ও জলপথ দপ্তর

  • ড. অজয় কুমার পোদ্দার

জনস্বাস্থ্য কারিগরি এবং পূর্ত দপ্তর

  • দুধ কুমার মণ্ডল

কৃষি দপ্তর

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাজ্যমন্ত্রী (West Bengal Ministers)

  • মালতী রাভা রায়

নারী ও শিশুকল্যাণ ও সমাজকল্যাণ, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি এবং কর্মসূচি পর্যবেক্ষণ দপ্তর

  • রাজেশ মাহাতো

পশুসম্পদ উন্নয়ন এবং মৎস্য দপ্তর

  • ড. ইন্দ্রনীল খাঁ

যুবকল্যাণ ও ক্রীড়া এবং ক্রেতা সুরক্ষা দপ্তর

(West Bengal Ministers) রাজ্যমন্ত্রীদের দপ্তর

  • জুয়েল মুর্মু – আদিবাসী উন্নয়ন এবং সেচ ও জলপথ
  • ড. হরেকৃষ্ণ বেরা – উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন
  • আনন্দময় বর্মন – পরিবহণ ও অর্থ
  • অশোকে দিন্দা – কৃষি বিপণন এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র
  • নাদিয়ার চাঁদ বাউরি – পূর্ত এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ
  • বিশাল লামা – স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা
  • শান্তনু প্রামাণিক – খাদ্য ও সরবরাহ এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন
  • মৌমিতা বিশ্বাস মিশ্র – শিল্প, বাণিজ্য ও উদ্যোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি ও বায়োটেকনোলজি
  • উমেশ রাই – সংসদীয় বিষয়ক এবং নগরোন্নয়ন ও পুর বিষয়ক
  • পূর্ণিমা চক্রবর্তী – তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন
  • কৌশিক চৌধুরী – স্কুল শিক্ষা এবং অগ্নি ও জরুরি পরিষেবা
  • ভাস্কর ভট্টাচার্য – জনস্বাস্থ্য কারিগরি এবং শ্রম
  • দিবাকর ঘরামী – সমবায়, বন এবং পরিবেশ
  • অমিয় কিস্কু – খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন এবং কৃষি
  • কলিতা মাজি – আবাসন
  • গার্গী দাস ঘোষ – বিদ্যুৎ এবং অপ্রচলিত ও নবীকরণযোগ্য শক্তি
  • অ্যাডভোকেট বিরাজ বিশ্বাস – আইন, বিচার এবং উত্তরবঙ্গ উন্নয়ন
  • দীপঙ্কর জানা – ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন এবং সুন্দরবন বিষয়ক দপ্তর
  • সুমনা সরকার – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ

নতুন দপ্তর বণ্টনে প্রশাসনের গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলির দায়িত্ব BJP একাধিক শীর্ষ নেতার হাতে তুলে দেওয়া হয়েছে। (West Bengal Ministers) অর্থ, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, কৃষি ও নগরোন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে অভিজ্ঞ এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পুনর্বিন্যাস অবিলম্বে কার্যকর হবে।

নেহেরুকে ছাপিয়ে গেলেন মোদী, রাষ্ট্রনেতাদের শুভেচ্ছায় ভাসলেন প্রধানমন্ত্রী


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “রাজ্য মন্ত্রিসভায় দপ্তর বন্টন, কে পেলেন কোন দায়িত্ব? এক নজরে সম্পূর্ণ তালিকা”

Leave a Comment