রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ভাঙল ১৯৯৪-এর রেকর্ড, নতুন মাইলফলক গড়ল বিশ্বকাপ

FIFA World Cup 2026
---Advertisement---

বিশ্বকাপে এখনও অর্ধেকের বেশি ম্যাচ বাকি। তার আগে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে এবারের বিশ্বকাপ। এবার দর্শকের উপস্থিতির রেকর্ড ভেঙে চুরে দিয়েছে বিগত কয়েক বছরের ইতিহাস। নতুন মাইলফলক গড়ছে আমেরিকা (FIFA World Cup 2026)।

ফিফা জানিয়েছে, এবারের বিশ্বকাপে দর্শকসংখ্যা ৩৬ লাখ ৫ হাজার ৩৫৭ জনে পৌঁছেছে। ভাঙল ১৯৯৪ সালের বিশ্বকাপের রেকর্ড। নিউজার্সির ইস্ট রাদারফোর্ডে জার্মানি ও ইকুয়েডরের ম্যাচ চলাকালিন দ্বিতীয়ার্ধে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে এই নতুন রেকর্ডের তথ্য তুলে ধরা হয়। সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস ও দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে গ্যালারি (FIFA World Cup 2026)।

এখনও অর্ধেকের বেশি ম্যাচ বাকি। এই রেকর্ড যে আরও ছাড়াবে সে নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ, এখনও ১০৪ টি ম্যাচের মধ্যে এই বিশ্বকাপে এখনও বাকি ৪৮ টি ম্যাচ। ১৯৯৪ সালের বিশ্বকাপে ৫২টি ম্যাচে দর্শক সংখ্যার রেকর্ড গড়েছিল। সে হিসেবে এই বিশ্বকাপে দর্শক উপস্থিতির সংখ্যা শেষ পর্যন্ত প্রায় দ্বিগুণেও পৌঁছাতে পারে।

এবারের বিশ্বকাপে প্রতিটি ম্যাচে স্টেডিয়ামের ৯৯ শতাংশেরও বেশি আসন পূর্ণ ছিল। যদিও টিকিটের দাম এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অনেক সমর্থকের ইচ্ছা থাকা সত্ত্বেও মাঠে গিয়ে খেলা দেখতে পারেননি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

২৫ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ, পাঁচ শহরে গড়াবে বল, এবার নতুন আয়োজক এই শহর

কিন্তু তাতে বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। দর্শক উপস্থিতির নতুন রেকর্ডই তার বড় প্রমাণ। সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অর্থনীতি বিশেষজ্ঞ ড্যান রাশার বলেন, ‘আমেরিকানরা বড় বড় মুহূর্তের অংশ হতে চায়। তারা এমন আয়োজনের সাক্ষী থাকতে চায়।’


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment