রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

স্পেনের কাছে থামল ফ্রান্স, ম্যাচ শেষে বিস্ফোরক এমবাপে ও দেশঁ—কী বললেন দু’জন?

Mbappe Deschamps Reaction
---Advertisement---

(Mbappe Deschamps Reaction) স্পেনের কাছে ০-২ হারের পর কৌশলগত ব্যর্থতা স্বীকার করলেন কিলিয়ান এমবাপে, আর রেফারিং নিয়েও প্রশ্ন তুললেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ। বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে গিয়েছে সেমিফাইনালেই। টুর্নামেন্ট জুড়ে দুরন্ত ছন্দে থাকেও স্পেনের কাছে ০-২ গোলে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। ম্যাচের পর ফরাসি শিবিরে দেখা গেল দুই রকম প্রতিক্রিয়া। (Mbappe Deschamps Reaction) একদিকে অধিনায়ক কিলিয়ান এমবাপে স্পষ্ট ভাষায় দলের কৌশলগত ও প্রযুক্তিগত ব্যর্থতার কথা স্বীকার করলেন। অন্যদিকে কোচ দিদিয়ের দেশঁ মেনে নিলেন স্পেনই ভালো খেলেছে, তবে একই সঙ্গে সেমিফাইনালের রেফারিং নিয়েও গুরুতর প্রশ্ন তুলে দিলেন।

স্ট্র্যাটেজি ভেস্তে যাওয়াই হারের কারণ, মানলেন এমবাপে

(Mbappe Deschamps Reaction) ম্যাচ শেষে এমবাপে বলেন, ফ্রান্স নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতেই পারেনি। তাঁর কথায়, ‘ট্যাকটিক্যালি, টেকনিক্যালি কিংবা সামগ্রিক পারফরম্যান্স—কোনও দিক থেকেই আমরা আমাদের সেরা ফুটবল খেলতে পারিনি। বিশ্বকাপের সেমিফাইনালে এভাবে খেললে জেতা সম্ভব নয়।’

ফরাসি অধিনায়ক জানান, শুরু থেকেই স্পেনকে হাই প্রেস করে তাদের ছন্দ নষ্ট করার পরিকল্পনা ছিল। কারণ বলের দখল ও ম্যাচের গতি নিয়ন্ত্রণে ফ্রান্সের চেয়ে অনেক বেশি দক্ষ স্পেন। কিন্তু সেই পরিকল্পনা কার্যকর হয়নি। বরং মাঝমাঠে রদ্রি, দানি ওলমো এবং ফাবিয়ান রুইজ়ের বিরুদ্ধে অরেলিয়েন চুয়ামেনি ও আদ্রিয়েন রাবিও বারবার ৩-২ সংখ্যাগত অসুবিধায় পড়ে যান। এমবাপের মতে, এই জায়গাতেই ম্যাচের মোড় ঘুরে যায়।

(Mbappe Deschamps Reaction) তিনি আরও বলেন, বল পুনরুদ্ধারের পর প্রথম টাচ ও মুভমেন্টও প্রত্যাশিত মানের ছিল না। তাই আক্রমণে গতি তৈরি করা যায়নি। টুর্নামেন্টে আট গোল করা এমবাপে বলেন, ‘ফাইনালে ওঠার স্বপ্ন ছিল। দেশের মানুষকে আরও একবার ইতিহাস গড়ার সুযোগ দিতে চেয়েছিলাম। এখন এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার নতুন করে শুরু করতে হবে। ফুটবল কারও জন্য অপেক্ষা করে না।’

ফিফার মেগা চমক! ৬৪ দলের বিশ্বকাপে কি এবার খেলবে ভারত?

রেফারিং নিয়ে প্রশ্ন, তবু স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিলেন দেশঁ

ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ ম্যাচের পর সরাসরি রেফারিকে দায়ী না করলেও এল সালভাদরের রেফারি ইভান বার্টনের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাঁর প্রশ্ন, ‘তিনি কি সত্যিই বিশ্বকাপের সেমিফাইনালের মতো ম্যাচ পরিচালনার যোগ্য ছিলেন?’ বিশেষ করে স্পেনের পেনাল্টি-সহ একাধিক সিদ্ধান্ত নিয়ে তাঁর আপত্তি ছিল। তবে দেশঁ স্পষ্ট করেন, হারের অজুহাত হিসেবে তিনি রেফারিংকে সামনে আনতে চান না।

(Mbappe Deschamps Reaction) দেশঁর মতে, ফ্রান্সের প্রযুক্তিগত ভুলই স্পেনকে ম্যাচে বাড়তি সুবিধা দিয়েছে। তিনি বলেন, ‘আজ জিততে হলে আমাদের সেরাটা খেলতে হতো, কিন্তু আমরা তা পারিনি। স্পেন দারুণভাবে রক্ষণ সামলেছে, খুব কম জায়গা দিয়েছে। আমাদের পাসিং, বল নিয়ন্ত্রণ এবং আক্রমণ গড়ার মান আগের ম্যাচগুলোর তুলনায় অনেক নিচে ছিল।’

টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া হলেও পুরো টুর্নামেন্টে দলের পারফরম্যান্সকে খাটো করতে নারাজ দেশঁ। তাঁর কথায়, ‘সবকিছু মুছে ফেলতে চাই না। তবে এই ম্যাচে স্পেন আমাদের চেয়ে ভালো ফুটবল খেলেছে, আর সেটাই পার্থক্য গড়ে দিয়েছে।’

বাজার কাঁপাচ্ছে ‘মিষ্টি মেসি’, বিশ্বকাপের আবহে তাক লাগালেন দুর্গাপুরের শিল্পী


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “স্পেনের কাছে থামল ফ্রান্স, ম্যাচ শেষে বিস্ফোরক এমবাপে ও দেশঁ—কী বললেন দু’জন?”

Leave a Comment