দিল্লির যন্তর মন্তরে চলা CJP-র আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সোমবার এই ঘটনার কড়া নিন্দা করে সমাজ মাধ্যম X-এ বার্তা দেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র-যুবদের উপর পুলিশের বলপ্রয়োগের ঘটনায় কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে সরাসরি আক্রমণ করেন তিনি। (Mamata Banerjee on CGP Protest)
মোদি সরকারকে তোপ মমতার
সমাজ মাধ্যম X-এ দেওয়া পোস্টে মমতা প্রশ্ন তোলেন, “যে সরকার নিজের দেশের পড়ুয়াদের ভয় পায়, তাকে কী ধরনের সরকার বলা যায়? যে গণতন্ত্রে প্রশ্নের উত্তর আলোচনার মাধ্যমে নয়, বরং লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস দিয়ে দেওয়া হয়, সেটিকে কি সত্যিই গণতন্ত্র বলা যায়?” তাঁর দাবি, দেশের ছাত্র-ছাত্রী, কৃষক, মহিলা, শ্রমিক এবং সাধারণ নাগরিকদের মতপ্রকাশের অধিকার রয়েছে। ভিন্নমত প্রকাশ কোনও অপরাধ নয় এবং প্রশাসনিক বর্বরতা কখনও সুশাসনের পরিচয় হতে পারে না। (Mamata Banerjee on CGP Protest)
আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা
পাশাপাশি আন্দোলনরত ছাত্র-যুবদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি তাঁদের পাশে রয়েছেন। আন্দোলনকারীদের সাহস, ধৈর্য এবং অদম্য মানসিকতার প্রশংসা করে তিনি জানান, এই তরুণ প্রজন্ম গোটা দেশকে নির্ভীকতার প্রকৃত অর্থ বুঝিয়ে দিয়েছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, এই ঘটনার দায় এড়ানো যাবে না এবং প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করতে হবে। (Mamata Banerjee on CGP Protest)
কেন শুরু হয়েছিল CJP-র আন্দোলন?
উল্লেখ্য, দিল্লির যন্তর মন্তরে CJP-র নেতৃত্বে চলা এই আন্দোলন মূলত নিট (NEET)-এর অনিয়মের অভিযোগ, স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা এবং বৃহত্তর শিক্ষাব্যবস্থা সংস্কারের দাবিতে শুরু হয়েছে। আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুক সম্প্রতি দীর্ঘ অনশন চালানোর পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সেই ঘটনাকে ঘিরে আন্দোলন আরও জোরদার হয় এবং জাতীয় স্তরে বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে আসে। (Mamata Banerjee on CGP Protest)
এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলির সমালোচনা আরও তীব্র হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যও সেই রাজনৈতিক চাপ আরও বাড়িয়ে দিল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। (Mamata Banerjee on CGP Protest)
আরও পড়ুন :- CJP র আন্দোলন নিয়ে কঙ্গনা, ‘রাস্তায় নয়, সংসদেই হোক আলোচনা’








