শহরের রাস্তায় স্কুটি ছুটিয়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা মহিলা পুলিশকর্মীদের নতুন পরিচয় মিলতে চলেছে। (Durga Suraksha Squad) এতদিন যাঁদেরকে ‘উইনার্স’ নামে চিনতেন, এবার থেকে তাঁরাই পরিচিত হবেন ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ নামে। শুধু নামই নয়, বদলে যাচ্ছে তাঁদের ইউনিফর্ম, হেলমেটের নকশা এবং বাহিনীর ভিজ্যুয়াল পরিচিতিও। সহানুভূতি ও শক্তির প্রতীককে সামনে রেখেই এই নতুন রূপ দিচ্ছে লালবাজার।
Durga Suraksha Squad: নতুন নামে নতুন পরিচয়
কলকাতা পুলিশের নারী সুরক্ষা বাহিনীর স্কুটি টহলদারি দল ‘উইনার্স’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’। শহরের বিভিন্ন প্রান্তে নিয়মিত টহল দিয়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা এই মহিলা পুলিশকর্মীরা এখন থেকে নতুন পরিচয়েই কাজ করবেন। পুলিশের নিয়মিত শার্ট-প্যান্টের ইউনিফর্ম পরে স্কুটি চালানো আগের মতোই বজায় থাকবে।
‘২০ গদ্দার’ পোস্টার গলায় কল্যাণ, প্রিয়াঙ্কার সঙ্গে সংসদে জমে উঠল রাজনৈতিক তরজা
ইউনিফর্মে আসছে বিশেষ পরিবর্তন
(Durga Suraksha Squad) নতুন পরিচয়ের সঙ্গে মিলিয়ে বদলানো হচ্ছে তাঁদের পোশাক ও হেলমেটের ডিজাইন। ডিউটির সময় ইউনিফর্মের উপর পরতে হবে বিশেষ ওয়েস্টকোট বা অ্যাপ্রন। এই পোশাকের মূল রং হবে গোলাপি, আর দু’পাশ, কলার ও বোতাম থাকবে কমলা রঙের। থাকবে দু’টি সাইড পকেটের পাশাপাশি একটি ভিতরের পকেটও। পোশাকের সামনে বাঁদিকে এবং পিছনে থাকবে মা দুর্গার মুখ, ত্রিনয়ন ও ত্রিশূলের প্রতীক। তার নিচে বড় হরফে ইংরেজিতে লেখা থাকবে “Durga Suraksha Squad”।
Durga Suraksha Squad: রঙের বার্তায় সহানুভূতি ও শক্তি
লালবাজারের ব্যাখ্যায়, গোলাপি রং নারীদের প্রতি সহানুভূতির প্রতীক, আর কমলা রং শক্তির বার্তা বহন করে। অর্থাৎ বিপদে পড়া নারীদের পাশে মানবিকভাবে দাঁড়ানোর পাশাপাশি অপরাধ দমনে দৃঢ়তার পরিচয় দেবেন এই স্কোয়াডের সদস্যরা। নতুন এই পোশাক তাঁদের দায়িত্ববোধ ও গর্বের প্রতীক হয়ে উঠবে বলেই মনে করছে কলকাতা পুলিশ।
Durga Suraksha Squad: প্রথম দফায় ১১০টি পোশাক
প্রাথমিকভাবে ১১০টি নতুন অ্যাপ্রন তৈরির বরাত দিয়েছে লালবাজার। এই প্রকল্পে কলকাতা পুলিশের খরচ হচ্ছে ২ লক্ষ ৭৫ হাজার টাকা। খুব শিগগিরই নতুন সাজে শহরের রাস্তায় দেখা যাবে (Durga Suraksha Squad) ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’-কে, যারা নারীদের নিরাপত্তায় আরও দৃশ্যমান ও পরিচিত মুখ হয়ে উঠতে চলেছে।
‘পাকিস্তানি কাশ্মীর’ নয়, PoK নিয়ে NYT-কে কড়া জবাব ভারতের












1 thought on “‘উইনার্স’ এখন ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’, বদলাচ্ছে কলকাতা পুলিশের নারী সুরক্ষা বাহিনীর পরিচয়”