(R N Ravi) দেশের যুবসমাজকে মাদকাসক্তির করাল গ্রাস থেকে দূরে রাখতে ২রা অগস্ট শুরু হতে চলেছে ‘মাদকমুক্ত যুব, উন্নত ভারত সংকল্প অভিযান’। তার আগে পশ্চিমবঙ্গের ৪৭টি বেসরকারি, ডিমড ও রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শীর্ষ আধিকারিকদের নিয়ে ভার্চুয়াল প্রস্তুতি বৈঠক করলেন রাজ্যপাল (R N Ravi) আর এন রবি। বিশ্ববিদ্যালয়গুলিকে শুধু অংশগ্রহণ নয়, এই অভিযানের নেতৃত্ব দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
R N Ravi: লোকভবন থেকে ভার্চুয়াল প্রস্তুতি বৈঠক
লোকভবন থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে এই ভার্চুয়াল বৈঠকে যোগ দেন রাজ্যপাল (R N Ravi)। পরে লোকভবনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২রা অগস্ট প্রধানমন্ত্রী ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ‘মাদকমুক্ত যুব, উন্নত ভারত সংকল্প অভিযান’-এর আনুষ্ঠানিক সূচনা করবেন। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল যুবসমাজকে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে মাদকবিরোধী আন্দোলনের অগ্রভাগে নিয়ে আসা।
R N Ravi: বিশ্ববিদ্যালয়গুলিকে সক্রিয় ভূমিকার আহ্বান
বৈঠকে রাজ্যপাল বলেন, মাদক ও নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহার বর্তমানে সমাজের অন্যতম বড় চ্যালেঞ্জ। এর প্রভাব শুধু যুবসমাজের মধ্যেই সীমাবদ্ধ নয়, পরিবার ও সামগ্রিক সমাজব্যবস্থাকেও ক্ষতিগ্রস্ত করছে। এই পরিস্থিতিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়কে নিজস্ব কর্মপরিকল্পনা তৈরি করে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে তিনি জানান।
R N Ravi: সচেতনতা থেকে জনআন্দোলনের বার্তা
রাজ্যপাল জানান, সচেতনতা শিবির, আলোচনা সভা, র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া কার্যক্রম এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে মাদকবিরোধী বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ জীবনযাপন, খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করার উপরও জোর দেন তিনি। তাঁর বক্তব্য, এই উদ্যোগকে শুধুমাত্র সরকারি কর্মসূচি হিসেবে দেখলে চলবে না, একে জনআন্দোলনের রূপ দিতে হবে। বৈঠকে উপস্থিত বিশ্ববিদ্যালয়গুলির প্রতিনিধিরাও এই জাতীয় অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণের আশ্বাস দেন এবং শিক্ষাঙ্গনকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার অঙ্গীকার করেন।
আরজি কর কাণ্ডে CBI-এর বড় রদবদল, সরলেন সীমা পাহুজা, তদন্তে নতুন সিট











1 thought on “২রা অগস্ট থেকে দেশজুড়ে মাদকবিরোধী অভিযান, ৪৭ বিশ্ববিদ্যালয়কে নিয়ে প্রস্তুতি বৈঠকে রাজ্যপাল”