রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আরজি কর কাণ্ডে CBI-এর বড় রদবদল, সরলেন সীমা পাহুজা, তদন্তে নতুন সিট

CBI Probe
---Advertisement---

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের বহুল আলোচিত মামলার তদন্তে বড় পদক্ষেপ করল CBI. (CBI Probe) তদন্তকারী অফিসার (IO) সীমা পাহুজাকে সরিয়ে তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে সন্দীপনি গর্গকে। পাশাপাশি নতুন বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে তদন্তের গতি বাড়ানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

CBI Probe: আদালতে স্টেটাস রিপোর্ট, নতুন IO

বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে CBI-এর পক্ষ থেকে তিন পাতার স্টেটাস রিপোর্ট জমা দেওয়া হয়। মামলার বিস্তৃত নথি খতিয়ে দেখার জন্য আদালতের কাছে আরও সময়ও চাওয়া হয়েছে। নতুন তদন্তকারী অফিসার সন্দীপনি গর্গ এদিন আদালত চত্বরে নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বলে তদন্তের উপর আস্থা রাখার আবেদন জানান।

CBI Probe: ‘সীমা পাহুজা’- ঘিরে বিতর্ক

মামলার তদন্তে সীমা পাহুজার ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছিল। নির্যাতিতার পরিবার একাধিকবার তদন্তে অসন্তোষ প্রকাশ করে অভিযোগ জানিয়েছিল, ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়নি। এমনকি প্রমাণ নষ্ট হওয়ার অভিযোগও ওঠে। গত মে মাসে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সীমা পাহুজাকে তদন্তের আওতায় আনার দাবি করেছিলেন।

CBI Probe: নতুন সিটের নেতৃত্বে অনুরাগ কুমার

আদালতের নির্দেশে গঠিত নতুন বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন CBI-এর যুগ্ম ডিরেক্টর অনুরাগ কুমার। দলে যুক্ত হয়েছেন আরজি করের আর্থিক দুর্নীতি মামলার তদন্তকারী অফিসার মণীশ উপাধ্যায়ও। CBI জানিয়েছে, প্রায় এক হাজার পাতার মামলার নথি নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। নির্যাতিতার বাবা-মায়ের বয়ানও পুনরায় রেকর্ড করা হয়েছে।

পরিবারের প্রত্যাশা, তদন্তে মিলুক সত্য

নির্যাতিতার পক্ষের আইনজীবী অমর্ত্য দে জানান, দেহ উদ্ধার থেকে শেষকৃত্য পর্যন্ত গোটা ঘটনার ধারাবাহিকতা এবং সেই সময়ে কয়েকজনের ভূমিকা খতিয়ে দেখার দাবি আগেই জানানো হয়েছিল। (CBI Probe) নতুন তদন্তকারী দল আগের তদন্তের অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এদিকে আদালতে নির্যাতিতার মা বলেন, তাঁর মেয়ের সঙ্গে শেষবার যাঁদের দেখা গিয়েছিল, তাঁদের ভূমিকাও খতিয়ে দেখা প্রয়োজন। নতুন তদন্তকারী দলের উপর তাঁর আস্থা রয়েছে। তাঁর আশা, বহুল আলোচিত এই মামলায় পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সত্য সামনে আসবে এবং প্রকৃত দোষীরা আইনের কঠোর শাস্তি পাবে।

২০২৪ সালের আগস্টে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও আন্দোলনের সৃষ্টি হয়েছিল। চিকিৎসক সমাজের দীর্ঘ আন্দোলন, জনমত এবং আদালতের নজরদারির মধ্যেই তদন্ত এখন নতুন পর্যায়ে প্রবেশ করল।

টুলু মণ্ডল কোথায়? রাতভর তল্লাশি শেষে তালাবন্দি বাড়ি, তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “আরজি কর কাণ্ডে CBI-এর বড় রদবদল, সরলেন সীমা পাহুজা, তদন্তে নতুন সিট”

Leave a Comment