রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

টুলু মণ্ডল কোথায়? রাতভর তল্লাশি শেষে তালাবন্দি বাড়ি, তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

Tulu Mondal
---Advertisement---

বীরভূমের পাথর ব্যবসায়ী (Tulu Mondal) টুলু মণ্ডলকে ঘিরে তদন্তে নতুন মোড়। তুতো ভগ্নিপতি মিনার মণ্ডলের বাড়ি থেকে ২৮ কোটি ৫০ লক্ষ টাকা নগদ ও প্রায় ১৫ কেজি সোনা উদ্ধারের পর থেকেই টুলু মণ্ডল তদন্তের কেন্দ্রে। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত একাধিক জায়গায় তল্লাশি চালায় পুলিশ। এখনও অধরা টুলু মণ্ডলকে দ্রুত গ্রেফতারের আশায় জোরদার হয়েছে অভিযান।

Tulu Mondal: রাতভর তল্লাশি, তালাবন্দি টুলুর বাড়ি

বৃহস্পতিবার দিনভর তল্লাশির পর গভীর রাতে সিউড়ির সুভাষপল্লিতে টুলু মণ্ডলের বিলাসবহুল বাড়িতে আচমকাই হানা দেয় বীরভূম জেলা পুলিশ। সূত্রের খবর, প্রায় ৫০ জন পুলিশকর্মী, কনস্টেবল ও আধিকারিকের একটি বড় দল তল্লাশি অভিযানে অংশ নেয়। তল্লাশি শেষে বাড়িতে কর্মরত সকলকে বাইরে বের করে দিয়ে বাড়িতে তালা লাগিয়ে দেওয়া হয়। বাড়িগুলিতে লিফট, জিম, দামি আসবাবপত্র-সহ একাধিক বিলাসবহুল সুযোগ-সুবিধা রয়েছে বলে তদন্তকারী সূত্রের দাবি। পুলিশ সূত্রে খবর, টুলুর শ্বশুরবাড়ি, মহম্মদবাজারের একটি পার্কিং এলাকা এবং তাঁর সঙ্গে যুক্ত আরও কয়েকটি সম্পত্তিতেও দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানো হয়েছে। যদিও সেখান থেকে কী উদ্ধার হয়েছে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

টানা বৃষ্টিতে ভাঙল কাঁচা বাড়ি! মর্মান্তিক দৃশ্য ঝাড়গ্রামে

Tulu Mondal: মিনারের বাড়িতে কোটি কোটি টাকা ও সোনা

বুধবার মিনার মণ্ডলের বাড়ি থেকে প্রায় ২৮ কোটি ৫০ লক্ষ টাকা নগদ এবং প্রায় ১৫ কেজি সোনা উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়। আদালতে সরকারি আইনজীবী জানান, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই (Tulu Mondal) টুলু মণ্ডল পলাতক। গত কয়েক মাসে বিভিন্ন জায়গায় তাঁর অবস্থানের তথ্য মিলেছে এবং দ্রুত তাঁকে গ্রেফতার করা সম্ভব হবে বলেই তদন্তকারীদের আশা।

জেরায় বিস্ফোরক দাবি, খতিয়ে দেখা হচ্ছে সম্পত্তির উৎস

সরকারি আইনজীবীর দাবি, মিনার জেরায় জানিয়েছেন পালিয়ে যাওয়ার আগে (Tulu Mondal) টুলু মণ্ডল তাঁর সম্পত্তি দেখভালের দায়িত্ব ভগ্নিপতির হাতে তুলে দিয়েছিলেন এবং উদ্ধার হওয়া নগদ অর্থ ও সোনা পাহারা দেওয়ার কথাও বলে যান। তদন্তকারীদের দাবি, মিনার এই ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথাও স্বীকার করেছেন। পুলিশের প্রাথমিক অনুমান, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে এবং বেআইনি উপায়ে বিপুল সম্পত্তি গড়ে তোলা হয়েছে। জোর করে জমি দখল, তোলা আদায় এবং পাথর-বালি খাদান সংক্রান্ত অনিয়মের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। তাই সম্পত্তির উৎস, আর্থিক লেনদেন ও ব্যবসায়িক নথিপত্র পরীক্ষা করা হচ্ছে। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৪০৯ ধারায় সরকারি সম্পত্তি আত্মসাৎ এবং ১১১ ধারায় সংঘবদ্ধ অপরাধের অভিযোগে মামলা দায়ের হয়েছে। তদন্তকারীদের দাবি, মিনার প্রথমে সহযোগিতা করেননি এবং আলমারির চাবিও দিতে অস্বীকার করেছিলেন। পরে আদালত তাঁকে আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। তদন্তকারীদের মতে, এই মামলায় আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসার সম্ভাবনা রয়েছে।

তদন্তকারীদের দাবি, অবৈধভাবে গড়ে তোলা কোটিরও বেশি সম্পত্তির হদিস মেলার পরই অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত পাথর ব্যবসায়ী (Tulu Mondal) টুলু মণ্ডলের বিরুদ্ধে তদন্ত আরও জোরদার করা হয়েছে। এরপর থেকেই পলাতক টুলু মণ্ডলের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

শিয়ালদহে ভিড় কমাতে বড় পদক্ষেপ, আসছে নতুন ‘সেন্ট্রাল গেট’


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “টুলু মণ্ডল কোথায়? রাতভর তল্লাশি শেষে তালাবন্দি বাড়ি, তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য”

Leave a Comment