রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আদরের পোষ্যকে বাঁচানোর চেষ্টা, জলের স্রোতেই প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রের

Published on: August 1, 2026
Assam Flood Tragedy
---Advertisement---

এক মুহূর্তের সিদ্ধান্ত, আর তাতেই থেমে গেল ১৩ বছরের এক কিশোরের জীবন। (Assam Flood Tragedy) বন্যার জল থেকে তিন মাসের আদরের কুকুরছানাকে বাঁচাতে গিয়ে স্রোতে ভেসে মৃত্যু হল অসমের শিবসাগর জেলার সপ্তম শ্রেণির ছাত্র হৃদীপ পানিকার। হৃদীপ আর ফিরল না, তবে বেঁচে গেল তার প্রিয় পোষ্য।

Assam Flood Tragedy: বন্যার স্রোতে মর্মান্তিক পরিণতি

ঘটনাটি ঘটেছে অসমের শিবসাগর জেলার নাজিরার বামুনপুখুরি চা-বাগান এলাকায়। প্রবল বৃষ্টিতে বাড়িতে দ্রুত জল ঢুকতে শুরু করলে পরিবারের সদস্যরা নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি নেন। সেই সময় হৃদীপ নিজের তিন মাসের কুকুরছানা বরুণকে সঙ্গে নিয়ে বেরোতে চায়। পরিবারের দাবি, প্রয়োজনীয় কাগজপত্র আনতে বাবা (দীপক পানিকা) ঘরে ফিরতেই আচমকা জল বেড়ে যায়। প্রবল স্রোতে ভেসে যায় হৃদীপ। আত্মীয়রা উদ্ধার করার চেষ্টা করলেও তাকে আর বাঁচানো যায়নি। কুকুরছানাটি অবশ্য প্রাণে বেঁচে যায়। (Assam Flood Tragedy)

Assam Flood Tragedy: শোকে পরিবার, সতর্কবার্তা মায়ের

একমাত্র সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছে পরিবার। হৃদীপের মা পার্বতী পানিকা সকল অভিভাবকের কাছে আবেদন করেছেন, প্রাকৃতিক দুর্যোগের সময় শিশুদের একা না ছাড়তে এবং সবসময় তাদের নজরে রাখতে।

অসমে বন্যার ভয়াবহতা

অসমে চলতি বন্যায় এখনও পর্যন্ত ৮২ জনের মৃত্যু হয়েছে। যদিও বহু এলাকায় জল নামতে শুরু করেছে, তবুও কয়েকটি নদীর জল এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য রাজ্য সরকার আর্থিক সহায়তার ঘোষণা করেছে এবং উদ্ধার ও পুনর্বাসনের কাজ চলছে।

অসমে বন্যায় বিপর্যস্ত রেললাইন, কোটি টাকার অনুদান আদানি-কার্তিকের


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “আদরের পোষ্যকে বাঁচানোর চেষ্টা, জলের স্রোতেই প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রের”

Leave a Comment