রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ইউরোপের ফুটবলে ভারতের ‘জয়’, পর্তুগালের এই দলের মালিক তরুণ উদ্যোক্তা

Published on: August 12, 2026
Jay Agarwal Guarda FC
---Advertisement---

ভারতীয় ফুটবলকে ইউরোপের মঞ্চে আরও এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য। আর সেই লক্ষ্যেই পর্তুগালের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব গুয়ার্দা এফসি (Guarda FC)-র সংখ্যাগরিষ্ঠ শেয়ার কিনে নিলেন ভারতীয় তরুণ উদ্যোক্তা জয় আগরওয়াল। শুধু মালিকানা নেওয়াই নয়, ক্লাবটির নতুন CEO হিসেবেও দায়িত্ব সামলাবেন তিনি। ইউরোপের কোনও ফুটবল ক্লাবে সরাসরি বিনিয়োগ করে পরিচালনার দায়িত্ব নেওয়া ভারতীয় উদ্যোক্তার সংখ্যা খুবই কম। সেই তালিকায় এবার যুক্ত হলো জয়ের নাম।

Jay Agarwal Guarda FC: গুয়ার্দা এফসি-র নতুন দায়িত্বে জয়

পর্তুগালের গুয়ার্দা শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে গুয়ার্দা এফসি। সম্প্রতি পদোন্নতি পেয়ে ক্লাবটি জায়গা করে নিয়েছে দেশের ‘কাম্পেওনাতো দে পর্তুগাল’ প্রতিযোগিতায়। দীর্ঘদিন ধরেই স্থানীয় তরুণ ফুটবলারদের তুলে আনা, এলাকার মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা এবং আর্থিকভাবে টেকসই পদ্ধতিতে ক্লাব চালানোর জন্য পরিচিত এই দল।

ক্লাবের দায়িত্ব নিয়ে জয় জানিয়েছেন, ফুটবল ক্লাবের মালিক হওয়া তাঁর বহুদিনের স্বপ্ন। তবে শুধু বড় বা জনপ্রিয় কোনও ক্লাবের মালিক হওয়ার ইচ্ছা তাঁর ছিল না। এমন একটি জায়গা খুঁজছিলেন, যেখানে নিজের পরিকল্পনা কাজে লাগিয়ে সত্যিকারের পরিবর্তন আনা সম্ভব। তাঁর মতে, গুয়ার্দা এফসি সেই সুযোগই তৈরি করেছে।

ভারতীয় ফুটবলারদের জন্য খুলবে ইউরোপের দরজা?

তবে এই উদ্যোগের পিছনে জয়ের মূল লক্ষ্য শুধু ক্লাবকে সাফল্য এনে দেওয়া নয়। তাঁর পরিকল্পনায় রয়েছে ভারত-সহ এশিয়ার প্রতিভাবান ফুটবলারদের ইউরোপীয় ফুটবলে খেলার সুযোগ করে দেওয়া। অর্থাৎ, ভারতীয় তরুণদের জন্য ইউরোপের পেশাদার ফুটবলের দরজা খুলে দিতে চান তিনি।

ভারতে ফুটবলের পরিকাঠামো ও যুব প্রতিভা তৈরির বিষয়টি নিয়ে যখন নতুন করে আলোচনা চলছে, তখন জয়ের এই উদ্যোগকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ফুটবল মহল। ইউরোপের উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা এবং প্রতিযোগিতামূলক ম্যাচে ভারতীয় তরুণরা সুযোগ পেলে তাঁদের দক্ষতা আরও বাড়তে পারে। দীর্ঘমেয়াদে তার প্রভাব ভারতীয় ফুটবলেও পড়বে।

গুয়ার্দা এফসি-র প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল কালদেইরা আলভেস-ও জয়ের পরিকল্পনা নিয়ে আশাবাদী। তাঁর মতে, জয়ের আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, ব্যবসা পরিচালনার দক্ষতা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ক্লাবটিকে নতুন জায়গায় পৌঁছে দিতে পারে। একইসঙ্গে যুব প্রতিভা তৈরি এবং ক্লাবের পুরনো ঐতিহ্য ধরে রাখার ব্যাপারেও জয় সমানভাবে গুরুত্ব দিচ্ছেন।

জল্পনার অবসান, ঘরোয়াভাবে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বর্তমানে লা লিগা বিজনেস স্কুলে গ্লোবাল স্পোর্টস মার্কেটিং নিয়ে স্নাতকোত্তর পড়াশোনা করছেন জয়। গত কয়েক বছর ধরে ইউরোপীয় ফুটবলের কাঠামো, ক্লাব পরিচালনা এবং খেলোয়াড় তৈরির বিভিন্ন মডেল নিয়েও কাজ করেছেন তিনি। (Jay Agarwal Guarda FC)

ক্লাবকে ঢেলে সাজানোর বড় পরিকল্পনা

আগামী এক বছরে গুয়ার্দা এফসি-কে আরও শক্তিশালী করার জন্য বেশ কিছু পরিকল্পনা রয়েছে জয়ের। ক্লাবের ক্রীড়া ও বাণিজ্যিক দিক মজবুত করা, ডিজিটাল মাধ্যমে উপস্থিতি বাড়ানো, সমর্থকদের সঙ্গে যোগাযোগ আরও নিবিড় করা এবং আন্তর্জাতিক স্তরে যুব ফুটবল উন্নয়ন প্রকল্প শুরু করার পরিকল্পনা রয়েছে তাঁর।

সব মিলিয়ে, জয় আগরওয়ালের গুয়ার্দা এফসি-র দায়িত্ব নেওয়া শুধু একটি ক্লাবের মালিকানা বদলের ঘটনা নয়। এই পদক্ষেপকে ভারতীয় ফুটবলারদের ইউরোপের মাটিতে সুযোগ করে দেওয়া এবং ভারত ও ইউরোপের ফুটবল-যোগ আরও শক্তিশালী করার একটি বড় উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment