বর্তমানে YouTube-এ ভিডিয়ো বানিয়ে আয় করার স্বপ্ন দেখেন অনেকেই। বাড়িতে বসে ভিডিয়ো করে টাকা ইনকাম ব্যাপারটা অনেকের কাছেই খুব সহজ মনে হয়। কিন্তু এবার এই পথ আরও কিছুটা কঠিন হতে চলেছে। YouTube ব্যবহার করে আয় করতে গেলে একাধিক শর্ত পূরণ করতে হবে নতুন ক্রিয়েটরদের। YouTube Partner Program বা YPP-তে বিজ্ঞাপন ও Premium থেকে আয়ের জন্যেও নতুন চ্যানেলগুলির ক্ষেত্রে যোগ্যতার শর্ত প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে YouTube। নতুন নিয়ম কার্যকর হবে ১ ফেব্রুয়ারি ২০২৭ থেকে। কী সেই নিয়ম? জেনে নিন বিস্তারিত। (Youtube New Monetization Policy 2027)
নতুন ক্রিয়েটরদের জন্য দ্বিগুণ হচ্ছে শর্ত
এতদিন YPP-তে বিজ্ঞাপন থেকে আয় করার ক্ষেত্রে মূলত বড় ভিডিয়োর জন্য নির্দিষ্ট ওয়াচ টাইম অথবা Shorts-এর নির্দিষ্ট ভিউসের শর্ত ছিল। এবার সেই সীমা আরও বাড়াচ্ছে YouTube।
নতুন নিয়মে YPP-তে বিজ্ঞাপন ও Premium revenue sharing-এর জন্য আবেদন করতে হলে নতুন ক্রিয়েটরদের গত ৩৬৫ দিনে ৮,০০০ ঘণ্টা qualified watch time অথবা গত ৯০ দিনে ২ কোটি qualified Shorts views অর্জন করতে হবে।
অর্থাৎ, আগে যেখানে ৪,০০০ ঘণ্টা ওয়াচ টাইম বা ১ কোটি Shorts views-এর শর্ত ছিল, নতুন নিয়মে সেই লক্ষ্যমাত্রা কার্যত দ্বিগুণ হচ্ছে।
তবে এই পরিবর্তন শুধুমাত্র নতুন করে YPP-তে ঢুকতে চাওয়া ক্রিয়েটরদের জন্যই। ইতিমধ্যেই YPP-তে থাকা ক্রিয়েটরদের ক্ষেত্রে এই নতুন প্রবেশ-শর্ত প্রযোজ্য হবে না। তবে ফলোয়ার সংখ্যা ১ হাজারই থাকছে।
Shorts বানালেই আর সহজে বিজ্ঞাপনের ভাগ নয়
Shorts নির্মাতাদের জন্যও আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। ১ ফেব্রুয়ারি ২০২৭ থেকে Shorts থেকে বিজ্ঞাপন ও subscription revenue sharing পেতে হলে গত ৯০ দিনে অন্তত ১ কোটি qualified Shorts views থাকতে হবে।
তবে কোনও চ্যানেল এই ১ কোটি ভিউয়ের সীমার নিচে নেমে গেলেই YPP থেকে বেরিয়ে যাবে না। সেই চ্যানেল বড় ভিডিয়ো থেকে আয় চালিয়ে যেতে পারবে। পরে আবার ৯০ দিনে ১ কোটি qualified Shorts views-এর সীমা পার করলে Shorts revenue sharing চালু হবে। অর্থাৎ, ৯০ দিনে ১ কোটি ভিডিয়ো না হলে শর্টস থেকে আয় করতে পারবেন না কোনও ক্রিয়েটর।
কম ভিউসের ক্রিয়েটরদের জন্যও নতুন আয়ের রাস্তা
YouTube বলছে, শুধু বিজ্ঞাপনের উপর নির্ভর না করে ক্রিয়েটরদের জন্য আরও কিছু আয়ের সুযোগ তৈরি করা হবে। যেমন নির্দিষ্ট লক্ষ্য পূরণ করলে YouTube শপিং-এর বোনাস, ব্র্যান্ড ডিল-এর ইনসেন্টিভ এবং নতুন ট্রেন্ড তৈরি বা জনপ্রিয় করার জন্য ‘আর্নিংস বুস্ট’ দেওয়া হতে পারে। (Youtube New Monetization Policy 2027)
অর্থাৎ, কম ভিউয়ের চ্যানেলগুলিও ভবিষ্যতে অন্য উপায়ে আয় করার সুযোগ পেতে পারে। তবে এই নতুন শর্তগুলির বিস্তারিত নিয়ম YouTube পরে জানাবে।
Premium Lite-এও ক্রিয়েটরদের আয়
এর পাশাপাশি YouTube আরও বেশি দেশে Premium Lite চালু করছে। এই সাবস্ক্রিপশন পরিষেবায় বেশিরভাগ কনটেন্ট বিজ্ঞাপন ছাড়া দেখা যাবে এবং অফলাইন ও ব্যাকগ্রাউন্ড ভিউয়িং-এর সুবিধাও থাকবে।
Premium Lite থেকে পাওয়া সাবস্ক্রিপশন রেভিনিউ-এর ৬০ শতাংশ নির্দিষ্ট ক্রিয়েটর রেভিনিউ পুল-এ যায়। এরপর সদস্যদের ওয়াচ টাইম ও ভিউস অনুযায়ী সেই অর্থ ভাগ হয়। সেখান থেকে বড় ভিডিয়োর ক্ষেত্রে ক্রিয়েটররা ৫৫ শতাংশ এবং Shorts-এর ক্ষেত্রে ৪৫ শতাংশ রেভিনিউ শেয়ার পান।
তাই YouTube-এর দাবি, সাধারণ বিজ্ঞাপনের মাধ্যমে কোনও দর্শক ভিডিয়ো দেখার তুলনায় সে Premium subscriber হলে একজন ক্রিয়েটরের গড় আয় বেশি হতে পারে।
তাহলে নতুন ক্রিয়েটরদের কী করতে হবে?
সহজ কথায়, ২০২৭ থেকে YouTube-এ শুধু চ্যানেল খুলে কয়েকটি ভিডিয়ো আপলোড করলেই মনিটাইজেশনের দরজা খুলবে না। নিয়মিত ভালো কনটেন্ট তৈরি করে দীর্ঘ সময় ধরে দর্শক ধরে রাখা এবং Shorts-এর ক্ষেত্রে বেশি ভিউস আনা, এই দুই ক্ষেত্রেই জোর দিতে হবে।
YouTube জানিয়েছে, নতুন নিয়মের শর্তগুলি ১ ফেব্রুয়ারি ২০২৭ থেকে কার্যকর হবে। ক্রিয়েটররা YouTube Studio-তে গিয়ে নতুন terms দেখে সেগুলি review ও sign করতে পারবেন। পুরোনো ক্রিয়েটরদের কাছে নতুন শর্ত মানার জন্য পপ আপও আসছে। (Youtube New Monetization Policy 2027)
এক নজরে YouTube-এর নতুন নিয়ম
- ১ ফেব্রুয়ারি ২০২৭ থেকে নতুন নিয়ম কার্যকর হবে।
- YPP-এ ঢোকার জন্য নতুন ক্রিয়েটরদের লাগবে ৮,০০০ ঘণ্টা ওয়াচ টাইম অথবা ২ কোটি Shorts ভিউ।
- এই নতুন শর্ত শুধু নতুন ক্রিয়েটরদের ক্ষেত্রে প্রযোজ্য।
- Shorts থেকে আয় করতে গত ৯০ দিনে ১ কোটি Qualified Views লাগবে।
- ১ কোটি ভিউ না থাকলেও চ্যানেল YPP-তে থাকবে এবং Long-form থেকে আয় করা যাবে।
- ১ কোটি ভিউ ফের পূরণ হলেই Shorts-এর আয় আবার চালু হবে।
- কম ভিউসের ক্রিয়েটরদের জন্য শপিং বোনাস, ব্র্যান্ড ডিল ইনসেন্টিভ ও ট্রেন্ড বোনাস আসছে।
- Premium Lite ভার্সনটি আরও বেশি সংখ্যক দেশে সম্প্রসারিত হবে।
- Premium Lite-এর ক্ষেত্রে বড় ভিডিয়োতে ক্রিয়েটর পাবেন ৫৫%, Shorts-এ ৪৫% রেভিনিউ শেয়ার।
তাই যাঁরা নতুন করে YouTube চ্যানেল শুরু করবেন বলে ভাবছেন। তাঁরা শুধু Shorts-এর ভিউয়ের পিছনে না ছুটে বড় ভিডিয়োতেও জোর দিন। কারণ Shorts-এর ভিউসের নির্দিষ্ট সীমা পূরণ না হলেও YPP-তে থাকা ক্রিয়েটরদের বড় ভিডিয়ো থেকে আয়ের সুযোগ থাকবে। পাশাপাশি YouTube শপিং, ব্র্যান্ড কোল্যাব এবং অন্যান্য ইনসেন্টিভ-এর সুযোগও নজরে রাখা জরুরি।













1 thought on “Youtube থেকে আয় এখন আরও কঠিন, পলিসিতে বড় বদল সংস্থার”