অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে রুদ্ধশ্বাস ফাইনালে (West Bengal Junior Girls) মণিপুরকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে ডাঃ তালিমেরান আও জুনিয়র গার্লস NFC ২০২৬-২৭-এর প্রথম টায়ারে চ্যাম্পিয়ন হল বাংলা। নির্ধারিত ৯০ মিনিটের লড়াই শেষ হয়েছিল ১-১ সমতায়। গোবিন্দ সাহার প্রশিক্ষণে বাংলার এই সাফল্যে ম্যাচের নায়ক গোলরক্ষক অন্বেষা নিয়োগী।
দিয়ার গোলে এগিয়ে বাংলা
(West Bengal Junior Girls) প্রথমার্ধের ১৪ মিনিটে দিয়া বিশ্বাসের গোলে এগিয়ে যায় বাংলা। দ্বিতীয়ার্ধের শুরুতে মণিপুর সমতা ফেরায়। এরপর নির্ধারিত সময়ের বাকি অংশে আর কোনও দল গোল করতে না পারায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।
অনেশ্বার দুর্দান্ত সেভে বাজিমাত
টাইব্রেকারে (West Bengal Junior Girls) বাংলার হয়ে গোল করেন মৌমিতা মাঝি, সুদীপ্তা মণ্ডল ও পল্লবী বর্মন। অন্যদিকে বাংলার গোলরক্ষক অনেশ্বা নিয়োগী দুটি পেনাল্টি শট রুখে দিয়ে দলের জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে টাইব্রেকার জিতে ট্রফি ওঠে বাংলার হাতে।
চ্যাম্পিয়ন দলের স্কোয়াড

(West Bengal Junior Girls) গোলরক্ষক অনেশ্বা নিয়োগী ও তিথি কর্মকার। দলে ছিলেন শ্রেয়া বালা, সঙ্গীতা পাল (অধিনায়ক), পল্লবী সরকার, তনুপমা সিংহা, দিয়া বিশ্বাস, পল্লবী বর্মন, মালিতা মুন্ডা, কুসুম ওরাং, মৌমিতা মাঝি ও স্বর্ণা ছেত্রী। পরিবর্ত হিসেবে ছিলেন পাপিয়া হাইত, সুদীপ্তা মন্ডল, ললিতা হালদার, সুরভি খাওয়াস, নিশা হালদার, পিউ রায়, শ্রেয়াশ্রী ভকত ও চুমকি খাতুন। দলের কোচ গোবিন্দ সাহা।
IFA-র অভিনন্দন
এই সাফল্যের জন্য বাংলা দলের প্রত্যেক খেলোয়াড়, কোচ ও সাপোর্টিং স্টাফকে অভিনন্দন জানিয়েছেন IFA সচিব অনির্বাণ দত্ত।
পুরুষদের শুটিংয়ে রুপো ভারতের, দলগত ৫০ মিটার রাইফেলে জ্বলে উঠলেন রুদ্রাঙ্ক্ষ-ঐশ্বর্য-নীরজ













1 thought on “মেয়েদের জাতীয় জুনিয়র ফুটবলে টাইব্রেকারে মণিপুর-বধ, ড. টি. আও ট্রফি ঘরে তুলল বাংলা”
Comments are closed.