কলকাতায় ভারত বনাম ব্রাজিলের ম্যাচ ফ্রি তে দেখতে চান? তাহলে আপনার জন্য রয়েছে বিশেষ সুযোগ। পুজোর আগেই যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিল ও ভারতের ফুটবল ম্যাচ ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে। আর সেই উন্মাদনায় বাড়তি মাত্রা যোগ করতে টিকিট কেনার ক্ষেত্রে বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে স্টাইল বাজার। নির্দিষ্ট শর্তে এই অফারের মাধ্যমে বিনামূল্যে ম্যাচের টিকিট পাওয়ার সুযোগ রয়েছে। অন্যদিকে, ব্রাজিলের ম্যাচের প্রায় ৪০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেলেও উরুগুয়ের ম্যাচের টিকিট বিক্রি এখনও আশানুরূপ নয়।
India vs Brazil Ticket Offer: প্রোমো কোড ব্যবহার করলেই মিলবে ফ্রি টিকিট?
স্টাইল বাজারের তরফে জানানো হয়েছে, ব্রাজিলের ম্যাচের টিকিট কেনার সময় নির্দিষ্ট প্রোমো কোড ব্যবহার করলে ‘বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি’ অফারের সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ, একটি টিকিট কিনলে মিলবে আরও একটি টিকিট বিনামূল্যে। টিকিট বুকিংয়ের সময় ব্যবহার করতে হবে STYLEBAAZAR50 কোডটি। স্টাইল বাজারের গ্রাহকদের জন্য এই বিশেষ অফার আনা হয়েছে। টিকিট কাটতে হবে District প্ল্যাটফর্মের মাধ্যমে। তবে অফারটি প্রযোজ্য কি না, তা বুকিংয়ের সময় সংশ্লিষ্ট শর্তাবলি দেখে নেওয়া জরুরি।
ব্রাজিলের ম্যাচের টিকিটের দাম সাধারণভাবে ৯৯৯ টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত রাখা হয়েছে। প্রথম দিকে টিকিট বিক্রি শুরু হতেই ব্যাপক চাহিদা দেখা গিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে টিকিট বিক্রির গতি কম দেখা যায়। সেই পরিস্থিতিতে দর্শকদের মাঠে টানতেই এবার একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। আর এই বিশেষ অফার ও যে সেই উদ্যোগেরই একটি অংশ তা বলাই বাহুল্য।
ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের টিকিটে বিশেষ ছাড়; ঘোষণা কল্যাণ চৌবের
ব্রাজিল ম্যাচের ৪০ শতাংশ টিকিট বিক্রি, উরুগুয়ে নিয়ে চিন্তা
আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ভারত ও ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে ভারতের এই ম্যাচ ঘিরে কলকাতার ফুটবলপ্রেমীদের মধ্যে প্রবল আগ্রহ রয়েছে। তবে টিকিট বিক্রির সাম্প্রতিক ছবিতে দেখা যাচ্ছে, ব্রাজিল ম্যাচের প্রায় ৪০ শতাংশ টিকিট বিক্রি হলেও ৬ অক্টোবর একই মাঠে ভারত-উরুগুয়ে ম্যাচের টিকিট বিক্রি এখনও আশানুরূপ নয়। (India vs Brazil Ticket Offer)
ব্রাজিলের ম্যাচের মতো উরুগুয়ের ম্যাচ ঘিরে এখনও সেই মাত্রায় আগ্রহ তৈরি হয়নি। ফলে দুই বিশ্বকাপজয়ী দলের বিরুদ্ধে পরপর দুটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের আগে দর্শকসংখ্যা নিয়ে প্রশ্ন উঠছে। টিকিটের দাম এবং পুজোর মরসুমে দর্শকদের আগ্রহ—দুটিই এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।
এখন দেখার এই ধরনের বিশেষ অফার দেওয়ার পরেও টিকিট বিক্রি বাড়ে কিনা। পুজোর আগে শহরে আরেকবার ফুটবল ফিভার চড়ে কিনা সেদিকেই নজর সকলের।













1 thought on “বিনামূল্যে পেতে পারেন ব্রাজিল বনাম ভারত ম্যাচের টিকিট, কীভাবে? জেনে নিন”
Comments are closed.