ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ঘূর্ণিঝড় ‘আকভান’এর প্রভাবে উত্তাল উপকূল , সমুদ্রে নামায় নিষেধ

Cyclone Akvan_1
---Advertisement---

সকাল থেকে শুরু হয়েছে ঘূর্ণিঝড় আকভান’এর ল্যান্ডফল প্রক্রিয়া। যদিও ল্যান্ডফল ওডিশার গোপালপুর সংলগ্ন এলাকায়। তবে এর প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রাজ্যজুড়েই। সেই ছবিই ধরা পড়েছে দক্ষিণ ২৪ পরগনা জুড়েও। বুধবার রাত থেকেই জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছিল মাঝারি থেকে ভারী বৃষ্টি। আকাশের মুখ ভার। ঘন কালো মেঘে ঢেকেছে চারপাশ। সুন্দরবন উপকূলবর্তী এলাকাগুলিতে বইছে দমকা হাওয়া। খারাপ আবহাওয়ার জেরে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে নদী ও সমুদ্র। পরিস্থিতি মোকাবিলায় সতর্ক প্রশাসন। বিশেষ নজরদারি চালানো হচ্ছে বকখালি ও গঙ্গাসাগরের মতো পর্যটনকেন্দ্রগুলিতে।

Cyclone Akvan: উত্তাল সমুদ্র, পর্যটকদের জন্য জারি সতর্কতা

বকখালি ও গঙ্গাসাগরে বেড়াতে আসা পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। সমুদ্রের পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠায় যাতে কেউ জলে না নামেন, তা নিশ্চিত করতে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। দুই পর্যটনকেন্দ্রেই মোতায়েন করা হয়েছে সিভিল ডিফেন্সের কর্মীদের। পাশাপাশি সৈকত এলাকায় মাইকের লাগাতার প্রচার চালানো হচ্ছে। পর্যটকদের সতর্ক করার পাশাপাশি সমুদ্র থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার আবেদন জানানো হচ্ছে।

অন্যদিকে, খারাপ আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নদী ও সমুদ্র উত্তাল থাকায় কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।

বৃষ্টিতে জলমগ্ন ধানের জমি, তৎপর প্রশাসন

একটানা বৃষ্টির জেরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে কৃষকদের মধ্যেও। জেলার বিভিন্ন এলাকায় আমন ধানের জমিতে জল জমতে শুরু করেছে। এর ফলে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। বৃষ্টির পরিমাণ আরও বাড়লে পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা নিয়ে চিন্তায় রয়েছেন তাঁরা।

এদিকে সম্ভাব্য বিপর্যয়ের কথা মাথায় রেখে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রশাসনিক দফতরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। যে কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুতি রাখা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। ফলে আগামী কয়েক ঘণ্টা দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now