ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রাজীব-সোনিয়ার প্রেমের স্মৃতি ঘিরে বিতর্ক, রীতেশ-জেনেলিয়ার ছবি শেয়ার করে চর্চায় রাহুল

Rahul Gandhi Post
---Advertisement---

রাজনীতি আর ব্যক্তিগত জীবনের মধ্যে ফারাক থাকলেও কখনও কখনও ব্যক্তিগত মুহূর্তই হয়ে ওঠে রাজনৈতিক আলোচনার বিষয়। সম্প্রতি তেমনই এক পরিস্থিতির মুখে পড়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বাবা রাজীব গান্ধী ও মা সোনিয়া গান্ধীর সম্পর্ক নিয়ে তাঁর একটি ছোটবেলার স্মৃতিচারণ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এবার অভিনেতা রীতেশ দেশমুখ ও তাঁর স্ত্রী জেনেলিয়া ডি’সুজার একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নতুন করে আলোচনায় উঠে এলেন রাহুল। যদিও ছবির সঙ্গে কোনও মন্তব্য করেননি তিনি।

Rahul Gandhi Post: কী দেখা যাচ্ছে রীতেশ-জেনেলিয়ার ছবিতে?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন বলিউড অভিনেতা রীতেশ দেশমুখ। ছবিতে দেখা যাচ্ছে, স্ত্রীর সঙ্গে খাবার খেতে বসেছেন তিনি। আর সেই সময় রীতেশের কোলের উপর বসে রয়েছেন জেনেলিয়া। তাঁদের এই মিষ্টি মুহূর্তের ছবিটিই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পুনরায় শেয়ার করেন রাহুল গান্ধী।

তবে ছবিটি শেয়ার করার সময় কোনও ক্যাপশন, মন্তব্য কিংবা ইমোজি ব্যবহার করেননি কংগ্রেস সাংসদ। তবুও তাঁর এই পদক্ষেপ নজর এড়ায়নি নেটিজেনদের। অনেকেরই মনে হয়েছে, রাহুলের সাম্প্রতিক পারিবারিক স্মৃতিচারণের সঙ্গে ছবিটির বেশ মিল রয়েছে। আর রাহুলের পাশে দাঁড়াতেই যে তারকা দম্পতি এই ছবি পোস্ট করেছেন তাও বুঝতে বাকি নেই কারও।

কী বলেছিলেন রাজীব-সোনিয়াকে নিয়ে?

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর মা সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘Belonging’-এর প্রকাশ অনুষ্ঠানে নিজের ছোটবেলার একটি মজার ও আবেগঘন স্মৃতি ভাগ করে নিয়েছিলেন রাহুল। বাবা রাজীব গান্ধী ও মা সোনিয়া গান্ধীর সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি জানান, পরিবারের সকলে একসঙ্গে খেতে বসলে প্রায়ই মাকে বাবার কোলে বসে থাকতে দেখতেন।

রাহুলের কথায়, ছোটবেলায় তিনি ভাবতেন, এটাই বুঝি স্বাভাবিক পারিবারিক ছবি। তাঁর সেই স্মৃতিচারণ ছিল মূলত বাবা-মায়ের মধ্যে থাকা ভালোবাসা ও ঘনিষ্ঠতার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা। কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পর সেই মন্তব্যই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চার বিষয় হয়ে ওঠে।

রাহুলের মন্তব্যে বিজেপির কটাক্ষ, মিশ্র প্রতিক্রিয়া নেটদুনিয়ায়

রাহুলের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলেও বিতর্ক শুরু হয়। বিজেপির একাধিক নেতা প্রকাশ্যে তাঁর সমালোচনা করেন। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় কেউ রাহুলের স্মৃতিচারণকে বাবা-মায়ের সুন্দর সম্পর্কের উদাহরণ হিসেবে দেখেছেন। আবার কেউ প্রশ্ন তুলেছেন, এমন ব্যক্তিগত পারিবারিক মুহূর্ত প্রকাশ্যে আনার প্রয়োজন ছিল কি না। (Rahul Gandhi Post)

এই বিতর্কের মধ্যেই রীতেশ-জেনেলিয়ার ছবিটি শেয়ার করলেন রাহুল। কোনও মন্তব্য না করলেও তাঁর এই নীরব প্রতিক্রিয়া যে নেটিজেনদের নজর কেড়েছে, তা বলাই যায়। ফলে রাজীব-সোনিয়ার সেই পুরনো স্মৃতি আরও একবার চর্চার কেন্দ্রে।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now