৪১ বছরে ফের মা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন জীবনের বিশেষ খবর। সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করে দ্বিতীয়বার মা হওয়ার খবর জানালেন অভিনেত্রী (mahira khan)।
mahira khan: সমাজমাধ্যমে কী লিখলেন অভিনেত্রী?
সমাজমাধ্যমের এই পোস্টে দেখা যায়, অভিনেত্রী একটি সাদা রঙের ফুল-স্লিভ গাউন পড়ে দাঁড়িয়ে আছেন। পর্দার আড়াল থেকে তাঁর বেবি বাম্প দেখা যাচ্ছে। তিনি বেবি বাম্প ধরে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন। ক্যাপশনে লেখা, “কোনও দীর্ঘ বার্তা নয়।” এই ছোট্ট একটি ক্যাপশনের গোটা বিষয়টি বুঝিয়েছেন অভিনেত্রী মাহিরা। ক্যাপশনে অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমরা আমাদের পরিকল্পনা করি, তারপর থাকে আল্লার পরিকল্পনা। এই পোস্টটির পর শুভেচ্ছার বন্যা আসতে শুরু করে। অভিনেত্রীর অনুরাগীরা তাঁকে অভিনন্দন জানান। সঙ্গে ভালো থাকার পরামর্শও দেন (mahira khan)।
২০২৩ সালে ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে বিয়ে হয় মাহিরার। যদিও এইটি অভিনেত্রীর দ্বিতীয় বিয়ে। তাঁর প্রথম পক্ষে এক পুত্র সন্তানও রয়েছে। মাহিরার সেই ছেলে আজলানের বয়স এই মুহূর্তে ১৭ বছর। দ্বিতীয় বিয়ের প্রায় তিন বছর পর মা হওয়ার খবর সমাজমাধ্যমে প্রকাশ্যে আনলেন মাহিরা।
টেলিভিশন দিয়ে কেরিয়ার শুরু করেন মাহিরা। ‘হামসফর’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে ঘরে ঘরে পরিচিতি পান তিনি। পরে বড় পর্দাতেও জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৭ সালে শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন মাহিরা। এই ছবিতে শাহরুখ খানের বিপরীতে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল।












