আজ ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবস। এই দিনটি শুধু স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকাদের শ্রদ্ধা জানানোর দিন নয়, জীবনের পথে যাঁরা আমাদের এগিয়ে যেতে সাহায্য করেছেন, তাঁদেরও স্মরণ করার দিন। বলিউডেও এমন বহু তারকা রয়েছেন, যাঁদের কেরিয়ারের শুরুতে কোনও না কোনওভাবে পথ দেখিয়েছেন ইন্ডাস্ট্রির অভিজ্ঞরা। সেই তালিকায় অন্যতম নাম সলমন খান। পর্দায় তিনি নিজেই ‘ভাইজান’, কিন্তু পর্দার বাইরে বহু নবাগতের কাছে তিনিই ছিলেন পথপ্রদর্শক। তাই শিক্ষক দিবসে তাঁর ‘মেন্টর’ সত্তাটিও নতুন করে আলোচনায় আসে। (Salman Khan)
বলিউডে অনেকেই তারকা হয়েছেন। কিন্তু তাঁদের তারকা হয়ে ওঠার পথে কেউ কেউ পেয়েছেন এক বিশেষ মানুষের হাত। সেই তালিকায় সলমন খানের নাম বেশ উজ্জ্বল। পর্দায় তিনি নিজেই ‘ভাইজান’, কিন্তু পর্দার বাইরে বহু নবাগতের কাছে তিনিই ছিলেন পথপ্রদর্শক। কারও স্বপ্নকে দিয়েছেন প্রথম সুযোগ, কারও পাশে দাঁড়িয়ে দেখিয়েছেন বলিউডের রাস্তা। কিয়ারা আডবাণী, সোনাক্ষী সিনহা, সূরজ পাঞ্চোলি, প্রনূতন বহল, সই মাঞ্জরেকর—একাধিক তারকার কেরিয়ারের সঙ্গে জড়িয়ে রয়েছে সলমনের নাম। এমনকি হৃতিক রোশনের শরীরচর্চার ক্ষেত্রেও তাঁর ভূমিকার কথা শোনা যায়। শিক্ষক দিবসে তাই সামনে আসছে ‘সুপারস্টার’ সলমনের অন্য এক পরিচয়—একজন মেন্টর বা শিক্ষক। (Salman Khan)
কিয়ারা আডবাণী
কিয়ারার সঙ্গে সলমনের সম্পর্ক বেশ পুরনো। কিয়ারার মা জেনেভিভ আডবাণী ছিলেন সলমনের ছোটবেলার বন্ধু। ছোটবেলায় তাঁরা একসঙ্গে সাইকেল চালাতেন। কিয়ারা জানিয়েছেন, তাঁর মাসি শাহিনের সঙ্গেও একসময় সলমনের সম্পর্ক ছিল। অভিনয়ে আসার ইচ্ছে প্রকাশ করার পর কিয়ারাকে বলিউডের কাজকর্ম সম্পর্কে অনেক পরামর্শ দেন সলমন। এমনকি তাঁর নাম ‘আলিয়া’ থেকে ‘কিয়ারা’ করার পরামর্শও নাকি দিয়েছিলেন তিনি।
সোনাক্ষী সিনহা
অভিনেত্রী হিসেবে সোনাক্ষীর সম্ভাবনা সলমনই প্রথম দিকেই বুঝেছিলেন। ২০১০ সালে ‘দাবাং’ ছবিতে সলমনের বিপরীতে বলিউডে অভিষেক হয় সোনাক্ষীর। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। সোনাক্ষীর স্বামী জাহির ইকবালকেও ‘নোটবুক’ ছবিতে ২০১৯ সালে লঞ্চ করেন সলমন। জাহিরের বাবা ইকবাল রতনসির সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। (Salman Khan)
সূরজ পাঞ্চোলি ও প্রনূতন বহল
২০১৫ সালের ‘হিরো’ ছবিতে সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টির বিপরীতে সূরজ পাঞ্চোলিকে লঞ্চ করেন সলমন। এর আগে ‘এক থা টাইগার’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন সূরজ।
মোহনিশ বহলের মেয়ে প্রনূতনকেও নিজের প্রযোজনার ‘নোটবুক’ ছবিতে সুযোগ দেন সলমন। তাঁর কেরিয়ারে সলমনের পরামর্শও ছিল গুরুত্বপূর্ণ।
সই মাঞ্জরেকর ও হৃতিক
মহেশ মাঞ্জরেকরের মেয়ে সই মাঞ্জরেকরের বলিউড অভিষেকও সলমনের হাত ধরে। ২০১৯ সালে ‘দাবাং ৩’-এ তাঁকে দেখা যায়।
তবে তালিকায় রয়েছে আরও চমক। ‘করণ অর্জুন’-এর সময় হৃতিক রোশন ছিলেন রোগা, ছিপছিপে কিশোর। বলিউডে পা রাখার আগে ফিটনেস নিয়ে হৃতিককে সাহায্য করেছিলেন সলমন। ২০০০ সালে ‘কহো না… পেয়ার হ্যায়’-এর আগে তাঁর শরীরচর্চায় সলমনের ভূমিকা ছিল বলে জানা যায়। (Salman Khan)
আরও পড়ুন :- পাশের থাকেনি বলিউড, ছবি হিট হতেই বিস্ফোরক মন্তব্য ‘হনুমান অংশ’-র পরিচালকের













1 thought on “শুধু নায়ক নন, মেন্টর বা শিক্ষকও! সলমনের হাত ধরে বলিউডে পা রেখেছেন এই তারকারা”