[ছবি:এক্স]
রেস্তোরাঁ বা ক্যাটারিংয়ের খাবারে যে পনির খাচ্ছেন, সেটি আদৌ দুধের তৈরি তো? নাকি কম খরচে তৈরি (Analog Paneer) ‘অ্যানালগ পনির’? এই প্রশ্নেই উদ্বেগ বাড়ছে। ভোক্তাদের বিভ্রান্তি রুখতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এক বছরের জন্য অ্যানালগ পনিরের উৎপাদন, বিক্রি, মজুত ও বিতরণে নিষেধাজ্ঞা জারি করেছে মহারাষ্ট্র খাদ্য ও ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)। নির্দেশ অমান্য করলে জরিমানা, এমনকি জেলও হতে পারে।
Analog Paneer: অ্যানালগ পনির কী?
অ্যানালগ পনির দেখতে সাধারণ পনিরের মতো হলেও এটি সম্পূর্ণ দুধের তৈরি নয়। এতে দুধের ফ্যাটের পরিবর্তে ভেজিটেবল অয়েল বা অন্যান্য নন-ডেয়ারি ফ্যাট ব্যবহার করা হয়। এছাড়া স্কিমড মিল্ক পাউডার, স্টার্চ, ইমালসিফায়ার ও স্ট্যাবিলাইজারের মতো উপাদানও থাকতে পারে। (Analog Paneer) উৎপাদন খরচ কম হওয়ায় এটি বহু রেস্তোরাঁ, ক্যাটারিং পরিষেবা এবং প্রক্রিয়াজাত খাদ্য শিল্পে ব্যবহার করা হয়।
Analog Paneer: কেন নিষেধাজ্ঞা জারি করল মহারাষ্ট্র?
Mumbai, Maharashtra: FDA Commissioner Tukaram Mundhe says, "Henceforth, nobody can produce it, nobody can store it, nobody can sell it, and nobody can process it. Therefore, all Food Business Operators (FBOs) involved in this are hereby advised and directed not to use analog or… pic.twitter.com/1kcIONyjQ1
— IANS (@ians_india) August 5, 2026
মহারাষ্ট্র FDA কমিশনার তুকারাম মুন্ধে ৩০ জুলাই ২০২৬ সরকারি গেজেট বিজ্ঞপ্তি জারি করে রাজ্য জুড়ে এক বছরের জন্য অ্যানালগ পনিরের উৎপাদন, বিক্রি, বিতরণ এবং মজুত নিষিদ্ধ করেন। খাদ্য ব্যবসায়ীদের এই নির্দেশ কঠোরভাবে মানার নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্য নিরাপত্তা ও মান আইন (Food Safety and Standards Act) অনুযায়ী নির্দেশ অমান্য করলে জরিমানা, কারাদণ্ড বা উভয় শাস্তির মুখে পড়তে হতে পারে।
ল্যাব রিপোর্টে কী মিলল?
সম্প্রতি মহারাষ্ট্রে পরীক্ষার জন্য পাঠানো পনিরের নমুনার ৩৫ শতাংশেরও বেশি মান পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। তদন্তে দেখা যায়, বহু নমুনায় দুধের ফ্যাটের বদলে ভেজিটেবল ফ্যাট ব্যবহার করা হয়েছে। এই উদ্বেগজনক রিপোর্টের পরই কঠোর পদক্ষেপ নেয় FDA।
Analog Paneer: ভোক্তাদের জন্য কী পরামর্শ?
FDA-র পরামর্শ, শুধুমাত্র বিশ্বস্ত ব্র্যান্ড বা লাইসেন্সপ্রাপ্ত দুগ্ধ বিক্রেতার কাছ থেকে পনির কিনুন। কেনার আগে প্যাকেটের উপাদান তালিকা ভালোভাবে পড়ুন। যদি ‘অ্যানালগ’, ‘ইমিটেশন ডেয়ারি’ বা ভেজিটেবল ফ্যাট ব্যবহারের উল্লেখ থাকে, তবে সেটি ঐতিহ্যবাহী দুধের পনির নয়। কোথাও ভেজাল বা ভুল লেবেলযুক্ত পনিরের সন্দেহ হলে দ্রুত খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষকে জানান।
ক্ষমা চাইলেন জাকারবার্গ; CSAM নিয়ে বড় স্বীকারোক্তি মেটার












1 thought on “একাধিক পনিরে নিষেধাজ্ঞা, আপনি যা খাচ্ছেন তা ভেজাল নয় তো? জানুন বিস্তারিত”