---Advertisement---
lifezone nursing home

East Bengal FC vs FC Goa: ১২ ঘণ্টা উপোস প্লেয়াররা, রোজ়ার মাঝে ম্যাচ নিয়ে ক্ষুব্ধ ইস্টবেঙ্গল কোচ

March 4, 2026 5:44 PM
East Bengal FC vs FC Goa
---Advertisement---

জামশেদপুর এফসির কাছে হারার পর কিছুটা থমকে গিয়েছে ইস্টবেঙ্গলের দুরন্ত শুরু। আইএসএলের শুরুতেই যে ছন্দে লাল-হলুদ এগোচ্ছিল, সেই ধারায় ধাক্কা লাগায় হতাশ সমর্থকেরা। সেই ম্যাচের পরই কোচ অস্কার ব্রুজ়ো জানিয়েছিলেন, দলের কয়েকজন ফুটবলার রমজ়ানের রোজ়া রাখায় পুরো শক্তি দিয়ে খেলতে পারেননি। এবার এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের আগে ফের সেই প্রসঙ্গ তুললেন তিনি। পাশাপাশি আইএসএলের সূচি এবং রেফারিং নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন ইস্টবেঙ্গল কোচ (East Bengal FC vs FC Goa)।

এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের আগে যুবভারতী ক্রীড়াঙ্গনে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অস্কার ব্রুজ়ো ও মিডফিল্ডার মহম্মদ বাসিম রশিদ। সেখানে ব্রুজ়ো বলেন, জামশেদপুরের বিরুদ্ধে প্রথম গোলটি তাঁর মতে অফসাইড ছিল। যদিও সরাসরি রেফারিং নিয়ে বেশি কিছু বলতে চাননি তিনি, তবে ইঙ্গিত দিয়েছেন—সিদ্ধান্তগুলো ভিন্ন হলে ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারত।

East Bengal FC vs FC Goa
অনুশীলনে ইস্টবেঙ্গল দল

মরশুম শুরু হতে দেরি হলেও চোটের সমস্যায় ভুগছে ইস্টবেঙ্গল শিবির। মহম্মদ রাকিপ, সল ক্রেস্পো, নওরেম মহেশ সিং ও কেভিন সিবিলে চোট পেয়েছেন। রাকিপ ইতিমধ্যেই খেলেছেন, তবে সল ও মহেশ এখনও পুরোপুরি ফিট নন। যদিও কোচ জানিয়েছেন, গোয়ার বিরুদ্ধে ম্যাচে রাকিপ, মহেশ ও সলকে দলে রাখা হতে পারে। তাঁর মতে, আইএসএলে এখনও অনেক উন্নতির জায়গা রয়েছে এবং দলের লক্ষ্য শীর্ষ পাঁচে শেষ করা।

রমজ়ান মাসে দলের কয়েকজন মুসলিম ফুটবলার রোজ়া রাখছেন। অস্কারের মতে, দিনে প্রায় ১২ ঘণ্টা না খেয়ে ও না জল খেয়ে বিকেলের ম্যাচে নামা খেলোয়াড়দের জন্য কঠিন। তিনি জানান, এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই AIFF-কে জানানো হয়েছে।

একই কথা শোনা যায় বাসিম রশিদের মুখেও। তাঁর মতে, রোজ়া রেখে খেলাটা সহজ নয়, তবে মানসিকভাবে শক্ত থেকে দলের জন্য নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন সবাই।

ওডিশা ম্যাচে ফ্রি এন্ট্রি, মোহনবাগান সমর্থকদের বড় উপহার


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment