এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে আরও পদক। কম্পাউন্ড তিরন্দাজিতে মহিলা দলগত ইভেন্টে সোনা জিতল ভারত। চিনকে ২৩৮-২৩৪ ব্যবধানে পরাজিত করল শীর্ষস্থান দখল করেছেন ভারতীয় তিরন্দাজরা। চিকিথা তানিপার্থি, প্রীথিকা প্রদীপ এবং প্রতীক জ্যোতি সুরেখা ভেন্নামের সামনে কার্যত আত্মসমর্পণ করতে বাধ্য হয় চিনা ব্রিগেড। স্বর্ণপদক জয়ের পাশাপাশি ২০১৪ ইনচন এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার গড়া ২৩৮ স্কোরের ঐতিহাসিক বিশ্বরেকর্ড ছুঁয়ে এই জয়কে স্মরণীয় করে রাখলেন ভারতের তিন এই কন্যা (asian games 2026)।
asian games 2026: সেমিফাইনালে রুদ্ধশ্বাস লড়াই
সেমিফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ের মুখে পড়েছিল ভারত। অবশেষে দক্ষিণ কোরিয়াকে মাত্র এক পয়েন্টে হারিয়ে ফাইনালে যায় ভারত। প্রথম এন্ডেই ৩০-২৮ পয়েন্টের লিড নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন ভারতীয় এই তিন কন্যা। দ্বিতীয় এন্ডের প্রথম রোটেশনে চিকিথা একটি ৯ মারলেও প্রীথিকা ও জ্যোতি অবিচলভাবে ১০ মারেন। চিনের একটি ৯-এর সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয় রোটেশনে ভারতীয় ত্রয়ী টানা তিনটি পারফেক্ট ১০ মেরে ব্যবধান বাড়িয়ে ১১৯-১১৬ করেন (asian games 2026)।
তৃতীয় এন্ডে তিনটি পারফেক্ট ১০ মেরে ম্যাচ ফেরানোর আপ্রাণ চেষ্টা করে চিন। ভারতের জ্যোতি ও প্রীথিকা অবিচল থেকে প্রতিপক্ষকে কোনও জায়গা দেননি। দ্বিতীয় রোটেশনে চিন ফের একটি ৯ মারতেই ভারত টানা তিনটি ১০ মেরে স্কোরবোর্ড ১৭৮-১৭৫ করে নিজেদের ৩ পয়েন্টের লিড অটুট রাখে (asian games 2026)।
এরপর শুরুতেই চতুর্থ এন্ডে বড় ভুল করে বসে চিন। প্রথম তিন তিরে দুটি ৯ ও একটি ১০ মারে তারা। প্রথম তিন তিরে দুটি ৯ ও একটি ১০ মারে তারা। উল্টোদিকে স্নায়ু ঠান্ডা রেখে ভারতের তিন শুটারই পারফেক্ট ১০ মেরে জয় নিশ্চিত করে ফেলেন। শেষ তিন তিরে চিন মরিয়া হয়ে তিনটি ১০ মারলেও ভারতের ত্রয়ী কোনও ভুল করেননি। শেষ তিনটি তিরও নিখুঁতভাবে ১০-এর মধ্যে রেখে ২৩৮-২৩৪ স্কোরে বিশ্বরেকর্ড স্পর্শ করে। ভারতের হাতে সোনার পদক আসে।













1 thought on “তিরন্দাজিতে সোনা ভারতের, এশিয়াডে চিনকে হারালো ভারতের মেয়েরা”
Comments are closed.