রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পদ ছাড়লেন স্বপন বন্দোপাধ্যায়, রাজ্য টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতির পদ থেকে অব্যাহতি

Published on: September 30, 2026
bstta
---Advertisement---

অনাস্থা প্রস্তাবের জের। এবার বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন স্বপন বন্দোপাধ্যায়। মঙ্গলবার দুপুরেই কমিটির উদ্দেশ্যে চিঠি লিখে পদত্যাগ করার কথা জানিয়েছেন তিনি। দীর্ঘ বছর ধরে বাংলার টেবিল টেনিস রাজ্য সংস্থার সভাপতির দায়িত্ব সামলেছেন (bstta)

bstta: কেন পদত্যাগ করলেন?

শুধু টেবিল টেনিস নয়, তার গণ্ডী পেরিয়ে এক সময়ে তিনি বক্সিং,কবাডি, হকির রাজ্য সংস্থার শীর্ষ পদাধিকারী ছিলেন। তবে তিনি রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর রাজ্য টেবিল টেনিস সংস্থায় চাপে ছিলেন। ২০ সেপ্টেম্বর কার্যকরী কমিটির বৈঠকে সব সদস্যরা সভাপতি স্বপন বাবুন বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন (bstta)।

লিখিত ভাবে কমিটিকে জানান। পুরো কমিটির অনাস্থা প্রকাশেই বিএসটিটি- এর সভাপতি সরে দাঁড়ানোর পথ নিশ্চিত হয়ে যায়। ৩ অক্টোবর শিলিগুড়িতে বৈঠক রয়েছে। সেখানে সভাপতিকে সরানোর দাবি জোরালো হত। যা সামলানো সম্ভব হত না বুঝতে পেরেই পদত্যাগ।

তবে তাঁর উপর রাজ্যের শাসকদলের একটা চাপ বরাবরই ছিল। তিনি রাজ্য টেবিল টেনিস সংস্থার সভাপতি পদে থাকলে সরকারি সাহায্য নিয়ে যে একটা সমস্যায় পড়তে হত, তা তিনি বুঝে গিয়েছিলেন। এমনকি কোনও সরকারি পরিকাঠামো ব্যবহার করতে দেওয়া হবে না -সেটাও কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছিল। সেই জন্য অতি সম্প্রতি একটি টেবিল টেনিস প্রতিযোগিতা বেঙ্গল টেবিল টেনিস অ্যাকাডেমিতে হওয়ার কথা থাকলেও তার অনুমতি দেওয়া হয়নি। বদলে টুর্নামেন্ট টি মধ্য কলকাতার একটি ক্লাবে আয়োজিত হয়। এই বছর রাজ্য টেবিল টেনিস প্রতিযোগিতা নভেম্বরের শেষ সপ্তাহে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে হওয়ার কথা। সভাপতি বদলে সেই সম্ভাবনা জোরালো হল।

কে হবেন নতুন সভাপতি?

তবে পরবর্তী সভাপতি কে হবেন, তার নিয়ে জল্পনা চলছে। বেশ কয়েকটি নতুন মুখ আসতে পারে। কোনও প্রাক্তন খেলোয়াড় আস্তে আসতে পারেন। বা বর্তমান কমিটির কোনও পদাধিকারীর পদন্নোতি হতে পারে। সব মিলিয়ে সভাপতির পদত্যাগের ফলে রাজ্য টেবিল টেনিসের রাজনৈতিক সমীকরণ বদলালো।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “পদ ছাড়লেন স্বপন বন্দোপাধ্যায়, রাজ্য টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতির পদ থেকে অব্যাহতি”

Comments are closed.