রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Clash in Kulti’s Karimdanga: দোলের দিন উত্তপ্ত কুলটি, ইটবৃষ্টি ও বোমা-অভিযোগে থমথমে করিমডাঙা

Published on: March 4, 2026
---Advertisement---

রঙের উৎসবের মধ্যেই অশান্তির আঁচ। পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার কুলটি থানার অন্তর্গত বরাকর ফাঁড়ির করিমডাঙা এলাকায় বুধবার দুই পাড়ার বচসাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ইটবৃষ্টির একটি ভিডিয়ো ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এলাকাবাসীর একাংশের অভিযোগ, ইটের ছোড়া পাশাপাশি বোমাও ফাটানো হয়েছে। যদিও পুলিশ সূত্রে বোমা-ফাটার বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। (Clash in Kulti’s Karimdanga)

স্থানীয়দের দাবি, দোল খেলার পর স্নান করতে যাচ্ছিলেন কয়েকজন যুবক। তাঁদের হাতে লাঠি ছিল বলে অভিযোগ। পাশাপাশি, মুখে অশ্রাব্য ভাষা ব্যবহার করা হচ্ছিল বলেও অভিযোগ বাসিন্দাদের। সেই ভাষার প্রতিবাদ করাতেই প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। ক্রমে তা বচসা ও ধাক্কাধাক্কিতে গড়ায়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় ইটবৃষ্টি। অভিযোগ, এলোপাথাড়ি ছোড়া ইট আশপাশের বাড়িতেও গিয়ে পড়ে। ভাঙচুরের ঘটনাও ঘটে বলে দাবি স্থানীয়দের। এতে বেশ কয়েক জন আহত হন। (Clash in Kulti’s Karimdanga)

খবর পেয়ে কুলটি থানার পুলিশ ও বরাকর ফাঁড়ির বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। এলাকায় টহলদারি জোরদার করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, কেন্দ্রীয় বাহিনীও এলাকায় পৌঁছচ্ছে। (Clash in Kulti’s Karimdanga)

ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এলাকার এক তৃণমূল নেতা এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছেন। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, ‘‘অন্যায় হয়ে থাকলে পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক। এতে রাজনীতির রং দেওয়া ঠিক নয়।’’ এলাকায় এখনও থমথমে পরিস্থিতি। সতর্ক রয়েছে প্রশাসন। (Clash in Kulti’s Karimdanga)


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Clash in Kulti’s Karimdanga: দোলের দিন উত্তপ্ত কুলটি, ইটবৃষ্টি ও বোমা-অভিযোগে থমথমে করিমডাঙা”

Leave a Comment