রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

স্বাস্থ্যসাথীতে মেলেনি চিকিৎসা, ত্রাতা এই সরকারি প্রকল্প, বিনামূল্যেই হলো গলব্লাডার অপারেশন

Published on: September 16, 2026
ayushman bharat scheme
---Advertisement---

পেটের ভিতর অসহ্য যন্ত্রণা। গলব্লাডার অপারেশনে খরচ প্রায় আড়াই লক্ষ টাকা। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। এই সময় আশার আলো দেখালো আয়ুষ্মান ভারত কার্ড। সরকারি এই প্রকল্পেই বিনামূল্যে হলো গলব্লাডার অপারেশন। স্বস্তি পেলেন ধূপগুড়ির এক পরিযায়ী শ্রমিক (ayushman bharat scheme)।

ayushman bharat scheme: ত্রাতা ‘আয়ুষ্মান ভারত’ কার্ড

পেটে পাথর ধরা পড়েছিল ২০২৩ সালে। অপারেশনের জন্য প্রয়োজন ছিল প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা। পরিযায়ী শ্রমিকের সামান্য রোজগারে সেই বিপুল খরচ বহন করা সম্ভব হয়নি। অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একাধিক জায়গায় ঘুরেও তখন তৎকালীন সরকারের আমলে মেলেনি চিকিৎসার সুযোগ। শেষমেশ পেটের যন্ত্রণা নিয়েই সংসার চালাতে ফের ভিনরাজ্যে পাড়ি দিতে হয়েছিল ধূপগুড়ির আদিবাসী যুবক নগেন ভগতকে। আর তিন বছর পর নতুন সরকারের আমলে আয়ুষ্মান ভারত কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে গলব্লাডার অপারেশন হওয়ায় যেন নতুন জীবন পেলেন তিনি (ayushman bharat scheme)।

জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্য খট্টিমারি এলাকার বাসিন্দা ৩৬ বছরের নগেন ভগত। অল্প বয়সেই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে মুম্বইয়ে কাজ করতেন তিনি। বর্তমানে স্ত্রী ও চার বছরের শিশুপুত্রকে নিয়ে ভাঙাচোরা বাড়িতে কোনওরকমে দিন কাটে তাঁর।

২০২৩ সালে মুম্বইয়ে কাজ করার সময় আচমকাই তীব্র পেটের ব্যথা শুরু হয় নগেনের। চিকিৎসকের কাছে গিয়ে জানতে পারেন, তাঁর পেটে গলব্লাডারে পাথর রয়েছে এবং অস্ত্রপচারের প্রয়োজন। কিন্তু চিকিৎসার খরচ শুনেই কার্যত মাথায় হাত পড়ে যায় পরিবারের। প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা জোগাড় করা তাঁর পক্ষে অসম্ভব হওয়ায় বাধ্য হয়ে বাড়ি ফিরে আসেন তিনি।

স্বাস্থ্যসাথীতে চিকিৎসা না মেলার অভিযোগ

নগেনের দাবি, সেই সময় স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একাধিক চিকিৎসাকেন্দ্রে যোগাযোগ করেও তিনি পরিষেবা পাননি। অর্থের অভাবে শেষ পর্যন্ত অপারেশন করাতে না পেরে হোমিওপ্যাথি চিকিৎসার সাহায্যে কোনওরকমে ব্যথা সামলে ফের ভিনরাজ্যে কাজে চলে যান।

এরপর বদলে যায় পরিস্থিতি। চলতি মাসে নগেনের শারীরিক সমস্যার কথা স্থানীয় আশা কর্মীদের কাছে পৌঁছতেই তাঁরা উদ্যোগী হন। তাঁর হাতে আয়ুষ্মান ভারত কার্ড তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। এরপর বিভিন্ন মাধ্যমে যোগাযোগের পর ধূপগুড়ির গ্রামের বাড়ি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে জলপাইগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে তাঁর চিকিৎসার ব্যবস্থা হয়।

জলপাইগুড়ি মেডিকেল কলেজের জেনারেল সার্জন চিকিৎসক সপ্তর্ষি মণ্ডলের সঙ্গে যোগাযোগের পর জলপাইগুড়ির টাচ নার্সিংহোমে আয়ুষ্মান ভারত কার্ডের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে গলব্লাডারের অপারেশন হয় নগেনের। বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে প্রায় এক মাস বিশ্রামে থাকতে হবে।

কিন্তু অপারেশন হয়ে গেলেও নতুন চিন্তা এখন সংসার চালানো। দিন আনা দিন খাওয়া পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন এখন কাজে যেতে পারছেন না। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে আবাস যোজনা থেকে শুরু করে বন্যার সময় সরকারি ত্রাণ কোনও ক্ষেত্রেই তিনি প্রত্যাশিত সরকারি সুবিধা পাননি। তবে সম্প্রতি গ্রাম পঞ্চায়েতের তরফে তাঁর আবাস যোজনার ঘরের সার্ভে হয়েছে। তাই নতুন সরকারের কাছে এবার ঘর পাওয়ার আশায় বুক বাঁধছেন তিনি।

প্রতিবেশীদের বক্তব্য, গ্রামের দরিদ্র মানুষ যাতে সরকারি স্বাস্থ্য পরিষেবার সুযোগ পান, সেই ব্যবস্থা আরও সহজ করা প্রয়োজন। অন্য়দিকে, জেলা বিজেপির দাবি, নতুন সরকার প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর। তবে নগেন ভগতের কাছে রাজনীতি নয়, একটি অপারেশনই এখন তাঁর কাছে নতুন করে বাঁচার সুযোগ। দীর্ঘদিনের পেটের যন্ত্রণা থেকে মুক্তি মিলেছে, এবার সুস্থ হয়ে ফের কাজে ফিরতে চান।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

4 thoughts on “স্বাস্থ্যসাথীতে মেলেনি চিকিৎসা, ত্রাতা এই সরকারি প্রকল্প, বিনামূল্যেই হলো গলব্লাডার অপারেশন”

Leave a Comment