---Advertisement---
lifezone nursing home

কোথায় শওকত মোল্লা? বাংলাদেশে পালানোর চেষ্টা শওকতের ! NIA-এর চাঞ্চল্যকর দাবি

June 5, 2026 3:22 PM
Shaokat Molla NIA
---Advertisement---

দেশ ছেড়ে পালাচ্ছেন শওকত? ভাঙড় বোমা বিস্ফোরণ মামলার তদন্তে নেমে বৃহস্পতিবার শওকতকে খুঁজতে গিয়ে তাঁর হদিশ না পেয়ে এমনটাই আশঙ্কা করছে NIA। একদিকে শওকত মোল্লাকে শ্রী ঘরের পাঠাতে বদ্ধপরিকর NIA। দু’দিন ধরেই আপ্রাণ চেষ্টা চলেছে শওকতকে ধরার। ইতিমধ্যেই তাঁর ছেলে NIA র হেফাজতে রয়েছে। তবে শওকত ধরা দিতে নারাজ। নদী পেরিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর ছক কষেছিল সে, এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। তবে কী সত্যিই ফেরার হলেন তৃণমূলের এই প্রাক্তন বিধায়ক? (Shaokat Molla NIA)

ভাঙড় বোমা বিস্ফোরণ মামলার তদন্তে নেমে বৃহস্পতিবার সকালে প্রথমে শওকত মোল্লার জীবনতলার বাড়িতে যান NIA-র আধিকারিকরা। টানা প্রায় দু’ঘণ্টা বাড়ির বাইরে দাঁড়িয়ে থেকেও শওকতের দেখা পাননি তাঁরা। এরপরই তাঁর ছেলেকে হেফাজতে নিয়ে চলতে থাকে NIA-এর ‘শওকত পাকড়াও’ অভিযান। তবে দুপুরের দিকে খবর আসে বারুইপুরের একটি বাড়িতে দেখা গিয়েছে শওকত মোল্লাকে। স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী, তিনি একটি লাল জামা পরে বারুইপুরের ওই বাড়ি থেকে বাইকে করে অন্য এক সঙ্গীর সঙ্গে বেরিয়েছিলেন।

বিকাল সাড়ে তিনটের সময়ে বাসন্তীর দিকে শওকত গিয়েছিলেন বলে জানান স্থানীয় বাসিন্দারা। পরে খেয়াঘাটে চার জন সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পান এলাকাবাসী। তাঁদের মধ্যেই শওকতও ছিলেন বলে দাবি। বাসন্তীর এই খেয়াঘাট পেরলেই উত্তর ২৪ পরগনার দাদবেড়িয়া খেয়া ঘাট। সেখান থেকে বাংলাদেশ বর্ডার পেরোতে খুব বেশি সময় লাগে না। কাজেই শওকত এর লক্ষ্য কী ছিল তা আর বলে দিতে হয় না। (Shaokat Molla NIA)

সাইয়ের ২০০ কোটির প্রকল্প কেন আটকে ছিল বাংলায়? মুখ খুললেন অশোক দিন্দা

স্থানীয় বাসিন্দাদের দাবি এদিন রাতেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক কষেছিল শওকত। তবে সেই পরিকল্পনা জানাজানি হয়ে যাওয়ায় ছক বানচাল হয়ে গিয়েছে বলেই মনে করা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, NIA টিম জাকাড়িয়া সুন্দরবন মাদ্রাসা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে। গ্রাম ঘুরে প্রত্যেকটি বাড়ি বাড়ি দেখা হচ্ছে। যাতে শওকত সীমান্ত পেরিয়ে না পালাতে পারে সেই জন্য গোটা গ্রাম ঘিরে ফেলা হয়েছে। এক প্রত্যক্ষদর্শী বলেন, “শওকত মোল্লা পালানোর জন্য চুলাখালি এলাকায় ঢুকেছেন। NIA র কাছে সেই খবর আছে। যারা শওকত মোল্লাকে পালাতে সাহায্য করছে, তাদেরও খোঁজ চলছে।”

উল্লেখ্য, আগামী ৮ জুন শওকতকে হাজিরার জন্য তলব করা হয়েছে। তবে তার আগে শওকত যাতে বাংলাদেশে পালাতে না পারেন তার জন্য BSF-কেও সতর্ক করেছেন তদন্তকারীরা। এখন এই কড়া নজরদারির মধ্যে শওকত আদৌ ধরা দেন কিনা সেটাই দেখার। (Shaokat Molla NIA)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment