রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Mahakal Mandir: বিশ্বের ‘উচ্চতম’ মহাকাল মূর্তি হবে শিলিগুড়িতে, মন্দিরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

Published on: January 16, 2026
---Advertisement---

দিঘার জগন্নাথ মন্দির ও নিউটাউনের দুর্গা অঙ্গনের পর এবার উত্তরবঙ্গে মহাকাল মন্দির। শিলিগুড়ি শহরের মাটিগাড়া-লক্ষ্মী টাউনশিপ এলাকায় ১৭.৪১ একর জমির উপর তৈরি হবে এই মন্দির। শুক্রবার মন্দিরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (Mahakal Mandir)

এদিন মুখ্যমন্ত্রী জানান, বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি থাকবে মন্দিরে। সেইসঙ্গ থাকবে ভারতের ১২টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ। মহাকাল মূর্তিও তৈরি করা হচ্ছে। ব্রোঞ্জের মূর্তির উচ্চতা হবে ১০৮ ফুট। মূর্তিটি যে ভিত্তির উপরে থাকবে, সেটার উচ্চতাও ১০৮ ফুট। মোট উচ্চতা হবে ২১৬ ফুট। পঞ্জিকা মতে এদিন বিকেল ৪:১৫ তে মহাকাল মন্দিরের শিলান্যাশ করেন মুখ্যমন্ত্রী। মন্দিরের নাম রাখা হয়েছে ‘মহাকাল মহাতীর্থ মন্দির।’ থাকবে মন্দিরে দুটি নন্দীগৃহ। শিবালয়ের রীতি মেনে,মন্দিরের চার কোণে চার দেবতা থাকবেন। মহাকালের কাহিনি পাথরের শিল্পকর্ম ফেস্কো পেন্টিংয়ের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হবে। দু’দিকে দুটি সভা মণ্ডপ করা হবে। সেখানে একসঙ্গে ৬,০০০-র বেশি মানুষ বসতে পারবেন। (Mahakal Mandir)

শুক্রবার শিলান্যাসের সময় মুখ্যমন্ত্রী জানালেন, এটিই হবে বিশ্বের অন্যতম বৃহত্তম মহাকাল মন্দির। দৈনিক এক লক্ষ দর্শনার্থী থাকতে পারবেন মন্দির প্রাঙ্গণে। দোতলায় মহাকাল মিউজিয়াম এবং সাংস্কৃতিক হল থাকবে। মন্দিরের দুটি প্রদক্ষিণ পথ থাকবে। যেখানে দশ হাজার ভক্ত সমাগম হতে পারে। (Mahakal Mandir)

অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আশাপ্রকাশ করে বলেন, আগামিদিনে আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হয়ে উঠবে শিলিগুড়ির মহাকাল মন্দির। সেইসঙ্গে তিনি জানান, মন্দির তৈরি করতে দুই থেকে আড়াই বছর লাগবে। আগামিদিনে শিলিগুড়ির মহাকাল মন্দির বিশ্বের দর্শনীয় স্থান হয়ে উঠবে বলে আশাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মন্দিরের পাশাপাশি একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্রও তৈরি হবে। (Mahakal Mandir)

এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকেই পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে রাজনৈতিক বার্তা দেন মুখ্যমন্ত্রী। অসম, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ ও দিল্লির নাম উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন,ওই রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের মারধর করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য দেশের একাধিক বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের নিশানা করা হচ্ছে। রাজ্যগুলো কেন এমন করছে বলে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা তো কাউকে আলাদা করি না। মানবিকতা সবার জন্য, একতাই আমাদের শক্তি। (Mahakal Mandir)


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment