---Advertisement---
lifezone nursing home

Sidhu Kanhu Statue Vandalism: ভাঙল সিধু-কানুর মূর্তি, রণক্ষেত্র বংশীহারি

May 10, 2026 9:41 PM
Sidhu Kanhu Statue Vandalism
---Advertisement---

সাঁওতাল বিদ্রোহের দুই ঐতিহাসিক নেতা সিধু-কানুর মূর্তিতে ভাঙচুরের (Sidhu Kanhu Statue Vandalism) অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের গাঙুরিয়া গ্রাম পঞ্চায়েতের দেউরিয়া এলাকা। শনিবার রাতে মূর্তির হাত ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরই ক্ষোভে ফেটে পড়েন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। পরিস্থিতি দ্রুত অশান্ত হয়ে ওঠে। এলাকায় ভাঙচুরের অভিযোগ ওঠে একাধিক দোকান ও রাজনৈতিক দলীয় কার্যালয়ে। গোটা রাত আতঙ্কে কাটান স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা চলছিল। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে চাপানউতোর ছিল তুঙ্গে। সেই আবহের মধ্যেই শনিবার সকালে সিধু-কানুর মূর্তির একটি হাত ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায় (Sidhu Kanhu Statue Vandalism)। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, ক্ষুব্ধ জনতার একাংশ লাঠি, বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। মুহূর্তেই দেউরিয়ার পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। দীর্ঘক্ষণ ধরে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা এলাকায় টহল দেন। নতুন করে অশান্তির আশঙ্কায় এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।রবিবারও গোটা এলাকা জুড়ে ছিল চাপা উত্তেজনা।

পানিহাটিতে প্রকাশ্যে যুবককে এলোপাথাড়ি কোপ, গ্রেফতার অভিযুক্ত: Sidhu Kanhu Statue Vandalism: ভাঙল সিধু-কানুর মূর্তি, রণক্ষেত্র বংশীহারি

সিধু ও কানু শুধুমাত্র দুই ঐতিহাসিক ব্যক্তিত্ব নন, আদিবাসী সমাজের আত্মপরিচয়, সংগ্রাম ও আত্মমর্যাদার প্রতীক। ১৮৫৫ সালের সাঁওতাল বিদ্রোহে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন এই দুই ভাই। তাই তাঁদের মূর্তিতে আঘাতের ঘটনায় আদিবাসী সমাজে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে।

(Sidhu Kanhu Statue Vandalism) রবিবার ঘটনাস্থলে যান বিভিন্ন আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের প্রতিনিধি মনোজ চরে বলেন, “খুব দুঃখজনক ঘটনা। আমাদের বীর শহীদ সিধু-কানু, যাঁরা সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতৃত্ব দিয়েছিলেন, তাঁদের মূর্তিতে আঘাত করা হয়েছে। এটা আদিবাসী সমাজের আবেগে আঘাত। আমরা প্রশাসনের উপর ভরসা রাখছি। তদন্ত করে যারা এই কাজ করেছে, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

স্থানীয় বাসিন্দা লক্ষ্মীরাম মুর্মু বলেন, “মূর্তির হাত ভাঙার খবর ছড়াতেই মানুষের ক্ষোভ বিস্ফোরিত হয়। এলাকায় যা হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার জানিয়েছেন, (Sidhu Kanhu Statue Vandalism) “ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।”


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment