রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Wine Shop Open: পাঁচ দিনের ‘শুকনো’ অপেক্ষার পর হুড়োহুড়ি, মদের দোকান খুলতেই উপচে পড়া ভিড় রাজ্যে

Published on: April 24, 2026
Wine Shop Open
---Advertisement---

চড়া রোদ, গরমে হাসফাঁস অবস্থা। কিন্তু তাতেও দমে যাননি সুরাপ্রেমীরা। পাঁচ দিন বন্ধ থাকার পর শুক্রবার সকালে দোকান খুলতেই রাজ্যের বিভিন্ন মদের দোকানে উপচে পড়ল ভিড়(Wine Shop Open)। কাঁকসা, সিটি সেন্টার, মুচিপাড়া থেকে শুরু করে রাজ্যে অন্যপ্রান্ত— প্রায় সর্বত্রই দেখা গেল দীর্ঘ লাইন। কারও হাতে থলি, কেউ আবার পিঠে ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে রয়েছেন শুধু দোকান খোলার অপেক্ষায়।

নির্বাচন কমিশনের নির্দেশে ২০ এপ্রিল বিকেল থেকে রাজ্য জুড়ে বন্ধ ছিল মদের দোকান। ভোট পর্ব মিটতেই শুক্রবার দোকান খোলার অনুমতি মেলে। আর সেই খবর ছড়াতেই সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে পড়েন বহু মানুষ।(Wine Shop Open) দুপুর ১টা নাগাদ দোকান খুলতেই শুরু হয় কেনাকাটা।

Donald Trump: ভারতকে অপমান, ‘আগে ভারত ঘুরে দেখুন’, ট্রাম্পকে পাল্টা তোপ ইরানের: Wine Shop Open: পাঁচ দিনের ‘শুকনো’ অপেক্ষার পর হুড়োহুড়ি, মদের দোকান খুলতেই উপচে পড়া ভিড় রাজ্যে

এক ক্রেতা বলেন, “আমরা ১২টা থেকে দাঁড়িয়ে আছি। ১টা নাগাদ দোকান খুলেছে। এতক্ষণ রোদে গরমে দাঁড়িয়ে আছি। অনেকদিন পর খুলেছে, তাই এসেছি।”

আরেকজনের কথায়, “আধঘণ্টা থেকে ১ ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। দোকান এক ঘণ্টা আগে খুলেছে, এখনও লাইনেই আছি। এত লাইন, এখন পাব কি না সেটাও জানি না। তবে খুশি তো আছি। সারাদিন খোলা থাকলে আরও ভালো হত।”

প্রচণ্ড রোদে অপেক্ষা করতে করতে বিরক্তিও ধরা পড়ে অনেকের গলায়। এক ক্রেতা ক্ষোভ উগরে বলেন, “রোদে দাঁড়িয়ে আছি, না খেয়ে না দেয়ে। তবু লাইনে আছি।”

দোকানের কর্মী উত্তম সাঁতরা জানান, “নির্দেশ এসেছে দোকান খোলার জন্য। তবে বলা হয়েছে, কোনও ঝামেলা যেন না হয়। সমস্যা হলে আবার দোকান বন্ধ করে দেওয়া হবে। সকাল থেকেই ভালো ভিড় রয়েছে। ১৯ তারিখ থেকে দোকান বন্ধ ছিল, আজ খুলতে অনুমতি মিলেছে।”(Wine Shop Open)

ভোট-পরবর্তী পরিস্থিতিতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে নজর রাখছে প্রশাসন। যদিও দিনের শুরুতেই বোঝা গেল, পাঁচ দিনের ‘শুকনো’ অপেক্ষার পর দুর্গাপুরে মদের দোকান ঘিরে উন্মাদনা একেবারে তুঙ্গে।

Amit Shah: ‘প্রথম দফাতেই ১১০ আসন পাবে BJP’, সাংবাদিক বৈঠকে বড় দাবি অমিত শাহ-র: Wine Shop Open: পাঁচ দিনের ‘শুকনো’ অপেক্ষার পর হুড়োহুড়ি, মদের দোকান খুলতেই উপচে পড়া ভিড় রাজ্যে

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment