রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

চালের ড্রামে ভেজা ফোন? উপকারের চেয়ে অপকারই বেশি!

Wet Phone in Rice
---Advertisement---

সাধের স্মার্টফোনটি একবারও হাত থেকে পড়েনি এমন মানুষ খুবই কম আছেন। অনেকের হাত থেকে তো ফোন আবার জলে পড়ে গিয়েছে। আর বৃষ্টিতে ভিজে যাওয়া তো রয়েইছে। (Wet Phone in Rice) আর ফোন জলে পড়লে বা বৃষ্টিতে ভিজলে আমাদের মাথায় প্রথম যে বুদ্ধিটা আসে, তা হলো— তড়িঘড়ি ফোনটা চালের ড্রামে রেখে দেওয়া। বছরের পর বছর ধরে চলে আসা এই ঘরোয়া ‘টোটকা’ কি সত্যিই কাজ করে? প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন— একদমই নয়, বরং এটি একটি মারাত্মক ভুল।

(Wet Phone in Rice) অনেকের ধারণা চাল ফোনের সমস্ত জল শুষে নেয়। কিন্তু বাস্তবে, চালের আর্দ্রতা শোষণ করার ক্ষমতা অত্যন্ত ধীর। উল্টে চালের সূক্ষ্ম গুঁড়ো এবং স্টার্চ ফোনের চার্জিং পোর্ট, হেডফোন জ্যাক এবং স্পিকারের ভিতরে ঢুকে যায়। ফোনের ভেতরের জলীয় বাষ্পের সংস্পর্শে এসে এই গুঁড়ো আঠারো মতো জমে গিয়ে মাদারবোর্ড এবং সার্কিটকে বিকল করে দিতে পারে। (Wet Phone in Rice) আইফোন নির্মাতা সংস্থা ‘অ্যাপল’-ও সম্প্রতি তাদের ইউজারদের এই কাজ করতে বারণ করেছে।

তা হলে ফোন জলে ভিজলে কী করবেন?

  • ফোনটি অন থাকলে প্রথমেই দ্রুত সুইচ অফ করুন
  • সিম কার্ড, মেমোরি কার্ড এবং ব্যাক কভার খুলে ফেলুন
  • শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে ফোনটিকে ফ্যানের হাওয়ায় অন্তত ২৪ ঘণ্টা রেখে দিন
  • ভুলেও হেয়ার ড্রায়ার বা কড়া রোদে শুকোবেন না, অতিরিক্ত তাপে স্ক্রিন গলে যেতে পারে

বিশেষ টিপস: ফোনের স্পিকারে জল ঢুকলে গুগল-এ গিয়ে ‘Fix My Speakers’ ওয়েবসাইটটি সার্চ করুন বা একই নামে ইউটিউবে ভিডিয়ো পাবেন। ওখানকার বিশেষ হাই-ফ্রিকোয়েন্সি সাউন্ড ভাইব্রেশন তৈরি করে স্পিকারের জল নিমেষেই বাইরে বের করে দেয়।

আরও পড়ুন: টেক-টোটকা: স্মার্টফোন অতিরিক্ত গরম হচ্ছে? ভুলেও এই কাজগুলো করবেন না


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “চালের ড্রামে ভেজা ফোন? উপকারের চেয়ে অপকারই বেশি!”

Leave a Comment