রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ওয়াংচুক অনশন ভাঙবেন, তবে মানতে হবে ৩ টি শর্ত

sonam wangchuk
---Advertisement---

গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর-মন্তরে শিক্ষাব্যবস্থায় দুর্নীতি ও প্রশ্নফাঁসের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১৮ জুলাই দিল্লি পুলিশ আদালতের নির্দেশে তাঁকে জোরপূর্বক অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে গিয়ে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও তিনি নুন-জল ছাড়া অন্য কিছু গ্রহণ না করে অনশন জারি রেখেছেন। তবে ওয়াংচুক জানিয়েছেন, তিনি অনশন ভাঙতে রাজি। তবে কেন্দ্রীয় সরকারকে ৩ টি শর্ত মানতে হবে (sonam wangchuk)।

সোনম ওয়াংচুকের অনশন ভাঙার ৩টি শর্ত

হাসপাতাল থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা নিজের হাতে লেখা একটি চিঠিতে তিনি জানিয়েছেন, নিচের যে কোনও একটি শর্ত পূরণ হলে তবেই তিনি অনশন প্রত্যাহার করবেন (sonam wangchuk)।

শর্ত ১: সরকারকে শিক্ষাব্যবস্থার সাম্প্রতিক ব্যর্থতা ও প্রশ্নফাঁসের সমস্ত দায় স্বীকার করতে হবে।
শর্ত ২: তাঁকে এবং CJP নেতৃত্বকে সংসদে যাওয়ার অনুমতি দিতে হবে। যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদেরা এই বিষয়ে আলোচনার আশ্বাস দেবেন।

শর্ত ৩: শারীরিক কারণে তিনি সংসদে যেতে না পারলে, রাজনৈতিক বিভিন্ন দলের নেতা ও সাংসদদেরা হাসপাতালে এসে তাঁর সঙ্গে দেখা করে আলোচনার আশ্বাস দেবেন।
সমাজমাধ্যমে এই চিঠির ছবি পোস্ট করেছেন সোনম। সঙ্গে লিখেছেন, ‘‘আমার শারীরিক অবস্থা যেমনই থাক, ‘সংসদ চলো’ অভিযানের পরেও আমার অনশন চলবে। নিম্নলিখিত পরিস্থিতিতেই একমাত্র তা ভাঙা সম্ভব।’’ চিঠির শেষে নিজের নাম সই করেছেন সোনম। অভিযোগ, সফদরজং হাসপাতালে বেআইনি ভাবে তাঁকে আটকে রাখা হয়েছে। তাঁর চলাফেরা এবং কথাবার্তার স্বাধীনতাও সেখানে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই একই অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রীও।

সোনমের আশ্বাসে ও বিরোধী দলগুলির সমর্থনে ২৩ দিন পর অনশন ভেঙেছেন অল ইন্ডিয়া স্টুডেন্ট্‌স অ্যাসোসিয়েশনের (আইসা) তিন সদস্য। অনশন ভাঙেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকেও।

সোমবার CJP-র ডাকে সংসদ ভবন অভিযানে যোগ দিতে দিল্লিতে প্রায় ১০ হাজার মানুষের জমায়েত হয়েছে। পুলিশ প্রথম থেকেই প্রস্তুত ছিল। সংসদের উদ্দেশে মিছিল পা বাড়াতেই তা দমনের প্রক্রিয়া শুরু হয়ে যায়। জমায়েতে লাঠিচার্জও করেছে পুলিশ। এই পরিস্থিতিতে ককরোচ প্রধান নিজে অনশন ভাঙার কথা ঘোষণা করলেন। গত শনিবার যন্তর মন্তরের সামনে থেকে অনশনরত সোনমকে তুলে নিয়ে গিয়েছিল সাদা পোশাকের পুলিশ।

আরও পড়ুন :


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment