কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে BJP সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউতের নামে একটি পোস্ট। সেখানে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দেশের পরবর্তী শিক্ষামন্ত্রী হওয়ার আবেদন জানিয়েছেন কঙ্গনা। এমনকি, তাঁর সিনেমা প্রেক্ষাগৃহে দেখলে নিট (NEET) পরীক্ষার্থীদের অতিরিক্ত নম্বর দেওয়ার পরিকল্পনার কথাও নাকি সেই পোস্টে উল্লেখ করা হয়েছেন । পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হলেও, পরে সামনে এসেছে আসল সত্য। (Kangana Ranaut)
কী দাবি করা হয়েছিল?
ভাইরাল পোস্টে লেখা হয়, দেশের শিক্ষাব্যবস্থার গুরুত্ব তিনি ভালোভাবেই বোঝেন। কারণ, তিনিই নাকি প্রথম বলেছিলেন যে ভারত ২০১৪ সালে স্বাধীনতা পেয়েছে। এরপর পোস্টে আরও দাবি করা হয়, NEET পরীক্ষার্থীরা যদি তাঁর ছবি হলে গিয়ে দেখেন, তাহলে তাঁদের অতিরিক্ত নম্বর দেওয়া হবে। একই সঙ্গে মজার ছলে বলা হয়, এতে তাঁর একের পর এক বক্স অফিস ব্যর্থতার ধারাও নাকি শেষ হবে।ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং NEET পরীক্ষা নিয়ে দেশজুড়ে বিতর্কের আবহে এই পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই সেটিকে সত্যি বলে ধরে নিয়ে মন্তব্যও করতে শুরু করেন। (Kangana Ranaut)
CJP র আন্দোলন নিয়ে কঙ্গনা, ‘রাস্তায় নয়, সংসদেই হোক আলোচনা’
কী জানাল তথ্য যাচাই?
তবে পরে জানা যায়, পুরো পোস্টটিই ভুয়ো। কঙ্গনা রানাউত তাঁর সরকারি Instagram বা অন্য কোনও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এমন কোনও মন্তব্য করেননি। পোস্টটি এমনভাবে তৈরি করা হয়েছিল, যাতে দেখে তাঁর আসল পোস্ট বলেই মনে হয়। কিন্তু তথ্য যাচাইয়ে স্পষ্ট হয়েছে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে বানানো একটি ভুয়ো ছবি। এখনও পর্যন্ত এই ভাইরাল পোস্ট নিয়ে কঙ্গনা নিজেও কোনও প্রতিক্রিয়া জানাননি। (Kangana Ranaut)
আরও পড়ুন :- ধর্মেন্দ্রর পর এ বার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর, ‘কবে আন্দোলন করবে?’ প্রশ্ন শ্বেতা তিওয়ারির









