রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কড়া বিজেপি, কয়েকজন কর্মীকে শোকজ ও বরখাস্ত

Published on: August 6, 2026
Samik Bhattacharya Bjp
---Advertisement---

দলের ঐক্য ও ভাবমূর্তি রক্ষায় কড়া অবস্থান নিল বিজেপির রাজ্য নেতৃত্ব। দলের শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনের নীতির পরিপন্থী কার্যকলাপের অভিযোগে কয়েকজন কর্মীকে শোকজ এবং সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তবে বিষয়টি নিয়ে যে বড় সংখ্যক কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জল্পনা ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেও স্পষ্ট করেছেন তিনি।

শমীক বলেন, দলের মধ্যে শৃঙ্খলা ভঙ্গ বা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কোনও আচরণ বরদাস্ত করা হবে না। তাঁর কথায়, “বড় সংখ্যক কর্মীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মাত্র কয়েকজনের বিরুদ্ধে শোকজ এবং সাময়িক সাসপেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” (Samik Bhattacharya Bjp)

দলীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কর্মীদের কাছে ইতিমধ্যেই কারণ দেখিয়ে নোটিস পাঠানো হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাঁদের জবাদিহি ব জমা দিতে বলা হয়েছে। সেই জবাব পর্যালোচনা করার পরই পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে বিষয়টি নিয়ে পৃথক সাংগঠনিক তদন্তও করা হতে পারে।

বিদেশে চিকিৎসায় ‘না’ হাইকোর্টের, অভিষেকের পরবর্তী গন্তব্য সুপ্রিম কোর্ট

রাজ্য সভাপতি আরও জানান, এই পদক্ষেপ কোনও ব্যক্তিকে লক্ষ্য করে নয়, বরং দলের শৃঙ্খলা, ঐক্য এবং সাংগঠনিক কাঠামো অটুট রাখার স্বার্থেই নেওয়া হয়েছে। তিনি কর্মীদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, দলের আদর্শ, নিয়ম এবং সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলাই প্রত্যেক কর্মীর প্রধান দায়িত্ব। (Samik Bhattacharya Bjp)

তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হলেও বিজেপির তরফে জানানো হয়েছে, এটি সম্পূর্ণ দলের অভ্যন্তরীণ সাংগঠনিক বিষয়। অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মীদের বক্তব্যও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তাই বিষয়টি নিয়ে অযথা বিভ্রান্তি বা জল্পনা না ছড়ানোর আবেদন জানিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কড়া বিজেপি, কয়েকজন কর্মীকে শোকজ ও বরখাস্ত”

Leave a Comment