রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

লালকেল্লায় বদল স্বাধীনতা দিবসের রীতি, এ বার থাকছে বিশেষ আয়োজন

Published on: August 14, 2026
---Advertisement---

৮০ তম স্বাধীনতা দিবস পালনের অপেক্ষায় দেশ। লালকেল্লা থেকে শুরু করে রেড রোড সবেতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ১৫ অগস্ট লালকেল্লায় কী কী অনুষ্ঠান রয়েছে? দেখে নেওয়া যাক- (Independence day)

প্রধানমন্ত্রীর আগমন

১৫ অগস্ট সকালে লালকেল্লায় পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী, শীর্ষ আধিকারিক এবং আমন্ত্রিত অতিথিরা। প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনী ও দিল্লি পুলিশের তরফে দেওয়া হবে গার্ড অব অনার।

এরপর শুরু হবে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব। এ বার অবশ্য সেই মুহূর্তে থাকছে বিশেষ পরিবর্তন। (Independence day)

পতাকার উত্তোলনের আগে ‘বন্দে মাতরম’

প্রতিরক্ষা সচিব আর কে সিং জানিয়েছেন, লালকেল্লা থেকে এই প্রথম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি বিশেষভাবে জায়গা পাবে জাতীয় গান ‘বন্দে মাতরম’। প্রধানমন্ত্রী পৌঁছনোর পর জাতীয় গান পরিবেশিত হবে। (Independence day)

তারপর প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করবেন। তেরঙ্গা আকাশে উঠতেই বাজবে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’। একইসঙ্গে সামরিক বাহিনীর সদস্যরা সম্মান জানাবেন।

জাতির উদ্দেশে ভাষণ

পতাকা উত্তোলনের পর লালকেল্লার প্রাচীর থেকেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণ করার পাশাপাশি গত এক বছরে দেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অগ্রগতির কথা তুলে ধরবেন তিনি। সামনে দেশের লক্ষ্য এবং নতুন নীতি বা প্রকল্পের কথাও জানানো হবে। (Independence day)

এ বার নজরে যুবশক্তি

এ বছরের অনুষ্ঠানের মূল ভাবনা হলো ‘যুবশক্তি’। ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার ক্ষেত্রে দেশের তরুণ প্রজন্মের ভূমিকার উপর গুরুত্ব দেওয়া হবে। অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ হবে ভারতীয় বায়ুসেনার MI-17 হেলিকপ্টার। ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি স্মরণে ব্যানার বহন করে লালকেল্লায় উপস্থিত মানুষের উপর ফুলের পাপড়ি ছড়াবে সেটি। (Independence day)

লালকেল্লার অনুষ্ঠান শেষ হলেও উদ্‌যাপন থামবে না। দেশের বিভিন্ন রাজ্যের রাজধানী, স্কুল, কলেজ, জেলা সদর এবং সরকারি প্রতিষ্ঠানে হবে পতাকা উত্তোলন। সেখানেও প্রতিধ্বনিত হবে স্বাধীনতার আবেগ।

আরও পড়ুন :- প্রথমবার জনগণনায় জাতির তথ্য, ৪০ প্রশ্নে কী কী জানতে চাইবে কেন্দ্র?


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now